“মানুষ বদলায় না, সে মুখোশ পরে থাকে। আর এক সময় সেটা খুলে যায়”- জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিলেন সোনালী

বর্তমানের টেলিভিশন (Bengali Television) জগতে এমন অনেক তারকা রয়েছেন যারা বহু বছর ধরে দর্শকদের বিনোদন (Entertainment) উপহার দিয়ে আসছেন। তাদের মধ্যেই অন্যতম হলেন জনপ্রিয় অভিনেত্রী সোনালি চৌধুরী (Sonali Chowdhury)। সমস্ত রকমের চরিত্রে সাবলীলভাবে অভিনয় করতে পারার জন্য দর্শকদের মনে অনেকখানি জায়গা জুড়ে রয়েছেন তিনি। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন সফল মা।

ছেলেকে নিয়ে কেমন জীবন কাটছে অভিনেত্রীর?

সন্তান হওয়ার পর সমস্ত কাজ ছেড়ে দীর্ঘ সময়ের জন্য নিজের ছেলেকেই নিজের জীবনটা উজাড় করে দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, “আমরা ছোট ছোট বিষয়ে খুশি হতেই ভুলে গেছি। কিন্তু আমার ছেলে এত ছোটখাটো বিষয়ে খুশি হয়ে যায় যে আমি ওর থেকে এখন এই বিষয়টা শিখছি। আর এটা খুব প্রয়োজন। ওকে পেয়ে আমি ভীষণ খুশি। আমি আজ পর্যন্ত যা যা পেয়েছি তার মধ্যে ও আমার জীবনের সবচাইতে বড় উপহার।”

এতদিনের ব্রেকের পর কাজে ফিরতে ভয় লেগেছে?

ছেলেকে সময় দিতে গিয়ে অনেকটা সময় এই প্রতিযোগিতার বাজারে থেমে গিয়েছিলেন অভিনেত্রী সোনালী চৌধুরী। এ প্রসঙ্গে তিনি জানান, “ভয় তো অবশ্যই লেগেছে। কারণ এখন সবাই এগিয়ে চলেছে। আর মাঝপথে থেমে যাওয়া মানেই অনেকটা ক্ষতি। তবে নিজের উপর এটুকু বিশ্বাস ছিল যে, আমি চাইলে আবার ফিরতে পারবো। তাই আবার করে কাজে ফেরা আর এইবার কাজের প্রতি মনোযোগী হওয়ার পরিকল্পনা রয়েছে।”

Bengali actress, Bengali movie, Bengali serial, Bengali television, Sonali Chowdhury, বাংলা চলচ্চিত্র জগত, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, বাঙালি অভিনেত্রী, সোনালী চৌধুরী

নেতিবাচক চরিত্র এড়িয়ে চলেন অভিনেত্রী

জীবনে চরিত্র নির্বাচন করতে গিয়ে অনেক বাছাই করেছেন অভিনেত্রী সোনালী। সহজে কোন চরিত্রকে গ্রহণ করেননি তিনি। বিশেষ করে নেতিবাচক চরিত্রকে কিছুটা এড়িয়ে চলতেই পছন্দ করেন অভিনেত্রী। তিনি বলেন, “জীবনে খুব একটা নেতিবাচক চরিত্রে অভিনয় করিনি। তবে এবার মনে হল একটু অন্য কিছু চেষ্টা করা দরকার। সব সময় তো আর ভালো হওয়া যায় না। এবার একটু অন্যরকম ভাবে নিজেকে আবিষ্কার করতে চাই।”

আরও পড়ুন: এবার আর দীপা হয়ে নয়, ছদ্মবেশ নিয়ে সেনগুপ্ত বাড়িতে হাজির নায়িকা! সূর্যকে বাঁচাতে দীপার সাথে হাত মেলালো ভিক্টর!

আজকালকার মানুষ সবাই মুখোশধারী

কথার মাঝে নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বেশ গুরুত্বপূর্ণ একটি দিক দর্শকমহলের সামনে তুলে ধরেন তিনি। অভিনেত্রী বলেন, “মানুষ কখনো বদলায় না। আসলে মানুষ প্রথম থেকেই একটা মুখোশ পরে থাকে। কিন্তু সব সময় তো মুখোশ পরে চলা যায় না। সময় মুখোশটা খুলে গিয়ে আসল রূপটা বেরিয়ে আসে। তাই এখন আমি আর সবাইকে নিজের বন্ধু বলে মনে করি না। আমার জীবনেও এমন অনেক মানুষ আছে যারা এখনো এমন ভাবেই অভিনয় করে চলেছে। তবে আমি সব সময় যেমন তেমনটাই মানুষকে দেখাতে পছন্দ করি।”