বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে নাম্বার ওয়ান গোয়েন্দা ধারাবাহিকের জায়গা দখল করেছে জগদ্ধাত্রী (Jagaddhatri)। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় আবার চতুর্থ স্থানে উঠে এসেছে জগদ্ধাত্রী। জমে উঠেছে ধারাবাহিকের বর্তমান পর্বগুলি। আরোও বেশি জনপ্রিয়তা পাচ্ছে এই ধারাবাহিকের নায়িকা।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী এক অনেক বড় বিপদের মধ্যে রয়েছে কৌশিকীর মেয়ে কাঁকন, তার মন্ধু এবং বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব কাকলি দেবী। তাদেরকে বাঁচাতেই নিজের জান প্রান এক করে দিচ্ছে ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী। নিজের হাজারো অসুস্থতা থাকা সত্ত্বেও সে কোনকিছুর পরোয়া না করে ঝাঁপিয়ে পড়েছে অন্যের বিপদে।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, আর কোন রকমের ঝুঁকি না নিয়ে জগদ্ধাত্রী আর তার গোটা টিম ওই গুন্ডাগুলোর দাবি অনুযায়ী সবকিছুর বন্দোবস্ত করে দেয়। কারণ তারা চায় না কারোর প্রাণ সংশয় ঘটুক। যত সময় এগোচ্ছে আরোও বেশি করে অস্থির হয়ে উঠছে কৌশিকী মুখার্জী। তবে এই বিপদের দিনে তার পাশে আছে সমরেশ।
কাঁকনকে বাঁচাতে একদিকে জ্যাস অন্যদিকে মেহেন্দি
মুখার্জী বাড়িতে একমাত্র উত্তর বঙ্গের দেবু বাদে বাড়ির প্রত্যেকে কাঁকনকে নিয়ে ভীষণ চিন্তা করতে থাকে। উৎসব কখনোই চায়নি তার প্রতিশোধের শিকার হোক ছোট্ট কাঁকন। মেহেন্দি খুব ভালো করেই বুঝতে পারে এই সবকিছুর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে উৎসব। কিন্তু সেই মুহূর্তে আর এই নিয়ে জলঘোলা করে না মেহেন্দি।
আরও পড়ুন: পর্দা থেকে বাস্তবে জুটি বাঁধতে না বাঁধতেই বিচ্ছেদের পথে হাঁটলেন সাহেব সুস্মিতা! কিন্তু কেন? এই নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেতা!
এরপর ধারাবাহিকে ফুটে ওঠে বাড়ির দুই রূপ। একদিকে মেহেন্দি ঠাকুরের সামনে ভক্তি সহকারে হাত জোড় করে নাম গান করতে থাকে এবং কাঁকনের জন্য প্রার্থনা করতে থাকে। আর অন্যদিকে জগদ্ধাত্রী নিজের বুদ্ধি দিয়ে অপরাধীদের পাকড়াও করার সমস্ত ব্যবস্থা করতে থাকে। দুই বোন দুইভাবে কাঁকনকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। তাদের মিলিত প্রচেষ্টা কি সফলতা পাবে, কি মনে হয় দর্শকদের?
View this post on Instagram





