বর্তমানে স্টার জলসার (Star jalsha) সম্প্রচারিত সব থেকে পুরনো এবং জনপ্রিয় ধারাবাহিকটি হচ্ছে অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। সুদীর্ঘ সময় ধরে এই ধারাবাহিকটি টেলিভিশনের পর্দায় টিকে রয়েছে এবং দর্শকদের বিনোদন উপহার দিয়ে চলেছে। ধারাবাহিকের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে নায়িকা দীপা। খুব তাড়াতাড়ি ধারাবাহিকের পর্দায় আসতে চলেছে নতুন চমক।
বর্তমান গল্প অনুযায়ী, ধারাবাহিকের নায়িকা দীপা অনেক লড়াই করে নায়ক সূর্যকে নিজের বাড়িতে ফিরিয়ে এনেছে। কিন্তু তারপরেই তাদের দুজনের মাঝে এসে উদয় হয়েছে ইরা। সে বারবার চেষ্টা করছে সূর্যের কাছ থেকে দীপা কে সরিয়ে দেওয়ার। অর্ণবের সহায়তায় সে সেটা করেও ফেলেছে। কিন্তু দীপা এত সহজে হার মেনে নেওয়ার পাত্রী নয়। ডাক্তারবাবুকে ছেড়ে সে কখনোই যাবে না।
আবার করে সেনগুপ্ত বাড়িতে ঢোকার জন্য দীপাকে সাহায্য করেছে ডাক্তার সান্যাল। সে দীপাকে নার্স সাজিয়ে সর্বক্ষণ সূর্যের কাছাকাছি থাকার ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু এই বিষয়টায় বেশ খটকা লেগেছে ইরার মনে। সে মহেশ্বরীকে দেখেই বুঝে গিয়েছে সেই হচ্ছে দীপা। তার এই সন্দেহের কথা সে অর্ণবকেও জানিয়েছে। এইবার তারা উঠে পড়ে লেগেছে এটা জানার জন্য যে আদেও এই মহেশ্বরীই দীপা কিনা।
আরো পড়ুন: ইরাকে বিভ্রান্ত করতে দারুন চাল চাললো রাজেশ্বরী! শত চেষ্টার পরেও দীপাকে ধরতে পারল না অর্ণব!
আর সেটা করতে গিয়েই দীপার অনেক রকম ক্ষতি করার চেষ্টা করতে চলেছে ইরা আর অর্ণব। একটা সময় ছিল যখন দীপাকে সমস্ত বিপদ থেকে আগলে রাখত অর্জুন। যেটুকু সময়ের জন্য অর্জুন দীপার জীবনে এসেছিল সেইটুকু সময় সর্বক্ষণ দীপার পাশে ছিল সে। কখনো কোন বিপদ দেখে দীপাকে একা ছেড়ে দেয়নি অর্জুন চক্রবর্তী। কিন্তু শেষ পর্যন্ত অর্জুনের প্রেম পরিণতি পায়নি তাই সে বিদেশে ফিরে যায়।
অর্জুন কি পারবে দীপার জীবনে জায়গা করে নিতে?
বর্তমানে দীপা অনেকটাই একা। কারণ সে এমন একটা চক্রের সাথে লড়াই করছে যাদের হাত অনেক লম্বা। যারা চাইলেই এক মুহূর্তের মধ্যেই তাদেরকে শেষ করে দিতে পারে। এরকম একটা সময় যদি দীপার পাশে এমন একজন মানুষ থাকে যে সমস্ত বিপদ থেকে দীপাকে আগলে রাখতে পারে তাহলেই দীপা নিজের কাজে সফলভাবে উত্তীর্ণ হতে পারবে। এই সময় যদি আবারও ধারাবাহিকের পর্দায় দীপাকে সাহায্য করতে ফিরে আসে অর্জুন! তাহলে কেমন লাগবে দর্শকদের?





