পাগল হলেও বাবার কর্তব্যে অটুট সূর্য! সোনা রুপার বিপদে ঝাঁপিয়ে পড়লো সে!

এই ভয়ংকর বিপদের মাঝেও একদিকে নিজের সন্তানদের বুক দিয়ে আগলে রেখেছে স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager chowa) ধারাবাহিকের নায়িকা দীপা। আর অন্যদিকে স্মৃতিভ্রষ্ট পাগল সূর্য অসুস্থ হওয়া সত্বেও নিজের বাবার কর্তব্য পালন করতে ছুটে গিয়েছে সোনা রুপার কাছে। ২ মিলিয়ে এক অসাধারণ পর্ব সম্প্রচার করছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি। যত শেষ দিকে এগোচ্ছে গল্প তত বেশি করে আকর্ষণীয়তা বাড়ছে এই ধারাবাহিকের।

বর্তমান গল্প অনুযায়ী, সোনা আর রুপা দুজনকে একটা ভয়ংকর খারাপ জায়গায় বিক্রি করে দেয় অর্ণব। তার পরিকল্পনা ছিল, সোনা রুপাকে সরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে বাড়ির প্রত্যেকের আকর্ষণ সোনা রুপার দিকে ঘুরিয়ে দেওয়া। তাহলেই খুব সহজে সূর্যকে নিয়ে তারা পালিয়ে যেতে পারবে। নিজের পরিকল্পনায় সফল হয়েছিল তারা কিন্তু শেষ মুহূর্তে সমস্ত কিছুতে জল ঢেলে দিল স্বয়ং সূর্য।

ইরার অন্যমনস্কতা এবং চেকপোষ্টে দাঁড়িয়ে থাকা পুলিশ এই দুটি জিনিসকে অস্ত্র বানিয়ে সূর্য গাড়ি থেকে বেরিয়ে যায় এবং পালিয়ে যায়। ইরা আর অর্ণব দুজন মিলে অনেক খোঁজাখুঁজি করে এবং অবশেষে নিজের লোকদের সূর্যকে খুঁজতে তার পেছনে লেলিয়ে দেয়। এদিকে চম্পার থেকে নিজের দুই সন্তান এবং অন্যান্য শিশুদের রক্ষা করে কুমারের মুখোমুখি হয় দীপা। সে বুঝতে পারে এই সব কিছুর পিছনে রয়েছে কুমার। আরো একবার দীপাকে নিজের নাগালে পেয়ে যায় সে।

স্ত্রী সন্তানের পাশে এসে দাঁড়ালো সূর্য

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, দীপা কুমারের সামনে দাঁড়িয়ে একা লড়ে যাচ্ছে। মনে মনে দীপা প্রার্থনা করছে জানো তার স্বামী সন্তানরা সুস্থভাবে বাড়ি ফেরে। এখনো তার কাছে কোন সাহায্য ওর হাত এসে পৌঁছয়নি। তাই এই কঠিন বিপদেও নিজেকে শক্ত রেখেছে দীপা। কিন্তু ভগবান বোধহয় এতটাও নিষ্ঠুর নয়। তাই সাহায্য করতে দীপার পাশে এসে দাঁড়ালো সূর্য।

আরো পড়ুন: কথাকে মাত দিলো শুভ বিবাহর সোনামণি! কার অভিনয়ে মুগ্ধ দর্শক?

পুরনো সব স্মৃতি তার মাথা থেকে বেরিয়ে গেলেও সোনা রুপার প্রতি তার ভালোবাসা তার টান এক ফোঁটাও কমেনি। তাই এই বিপদের দিনে ঠিক সেই বাড়িটায় পৌঁছে যায় সে যেখানে ভয়ংকর বিপদের সঙ্গে লড়াই করছে দীপা এবং তার দুই মেয়ে। সূর্যকে দেখে অবাক হয়ে যায় দীপা। তাকে হারিয়ে ফেলার ভয়টা অনেকটাই কমে যায় দীপার। আরো একবার সেই আগের মতন সোনা রুপাকে বাঁচাতে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে তারা।