টলিপাড়ার তারকাদের সম্পর্ক আর বিচ্ছেদের গল্প নতুন কিছু নয়। একসঙ্গে কাজ করতে গিয়ে আলাপ। তারপরই পর্দায় অভিনয় করতে করতে কখন যে সেই সম্পর্ক বাস্তবেও প্রেমের রূপ নিয়ে নেয় সেটা বুঝতে পারেননা তারকারা নিজেরাও। কিন্তু সব সম্পর্কের পরিণতি সবসময় শুভকর হয়না। মনোমালিন্য, বা নানান কারণে সম্পর্কে ইতি টানতে বাধ্য হয় তারকারা। তবে এমন কিছু সম্পর্ক থাকে যা ভাঙার পরেও থেকে যায় চর্চায়।
সৌরভ চক্রবর্তী- মধুমিতা সরকার: টলিপাড়ার একসময়কার পাওয়ার কাপেল ছিল সৌরভ-মধুমিতা। জানা গেছে মধুমিতার প্রথম সিরিয়াল ‘সবিনয়ে নিবেদন’-এর নায়ক ছিলেন সৌরভ। সেই সেটেই মন দিয়েছিলেন তাঁরা একে-অপরকে। মাত্র ১৮ বছর বয়সে সংসার শুরু করেছিলেন তারা। ২০১৫ সালে‘বোঝে না সে বোঝে না’ চলাকালীনই প্রেমিক সৌরভ চক্রবর্তীর সঙ্গে চুপচাপ সই-সাবুত করে বিয়ে সেরে নিয়েছিলেন মধুমিতা। কিন্তু ২০১৯-এর শেষের দিকেই ভেঙে যায় তাদের সম্পর্ক।

রোহান- সৃজলা: একসময় টলিপাড়ার ভীষণ জনপ্রিয় জুটি ছিল রোহান ভট্টাচার্য এবং সৃজলা গুহর। তাদের প্রেমের কথা জানত না এমন মানুষ বোধহয় খুব কমই আছে। সম্পর্ক নিয়ে কোনওদিনই লুকোছাপা করেননি ওঁরা। প্রেমের ইজহার জোর গলায় করেছেন, সোশ্যাল মিডিয়াতেও একসঙ্গে ছবি নিয়ে ছুঁৎমার্গ ছিল না তেমন। দীর্ঘদিন ছিল লিভ ইন সম্পর্কে। তবে তবে ৬ বছর সম্পর্কে থাকার পর হঠাৎই ভেঙে যায় রোহান সৃজলার সম্পর্ক। সেই সংবাদ সামাজিক মাধ্যমে দিয়েছেন রোহান নিজেই। সেভাবে খোলসা করে কিছু না বললেও তৃতীয় ব্যক্তির কারণে তাদের সম্পর্ক ভাঙেনি সেকথা স্পষ্ট করেছিলেন রোহান।

জিতু-নবনীতা: টলিপাড়ার একসময়কার হিট জুটি ছিল জিতু কামাল এবং নবনীতা দাস। স্টার জলসার অর্ধাঙ্গিনী ধারাবাহিকের সেটে আলাপ হয়েছিল জিতু-নবনীতার। আলাপ থেকে বন্ধুত্ব তারপরই প্রেম। ২০১৯ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন তারা। জিতু আর তার ছোট্ট বউয়ের প্রেমের গল্প ভীষণ পছন্দ পড়েছিলেন ভক্তরাও। কিন্তু ২০২৩ সালের ২৯ জুন একটি পোস্টের মাধ্যমে নবনীতা জানান বৈবাহিক সম্পর্কে ইতি টানছেন তারা।

সায়ন্ত-দেবচন্দ্রিমা: টলি অভিনেতা সায়ন্ত মোদকের সঙ্গে দেবচন্দ্রিমা সিংহ রায়ের প্রেমের কাহিনীর কথা জানেন না এমন ধারাবাহিকে প্রেমী বোধহয় সত্যিই বিরল। একসময় ‘কাজল লতা’ ধারাবাহিকের কো-স্টার সায়ন্ত মোদকের সাথে সম্পর্কে ছিলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা। ২০২১ সালে ভেঙে যায় এই সম্পর্ক! নিন্দুকদের দাবি অভিনেতা অভিনেতা রেজওয়ানের কারণেই ভেঙেছে সায়ন্ত আর দেবচন্দ্রিমার সম্পর্ক। যদিও প্রাক্তন প্রেমিককে নিয়ে কখনও তিক্ত মন্তব্য করেননি অভিনেত্রী।

রণজয় সোহিনী: একসময় টলিপাড়ার পিকচার পারফেক্ট কাপেল ছিলেন রণজয় বিষ্ণু এবং সোহিনী সরকার। চলতি বছরের শুরুতেও রণজয় সোহিনীর মাখোমাখো প্রেমের ছবি সামাজিক মাধ্যমে দেখেছেন ভক্তরা। একসঙ্গে লিভ ইন সম্পর্কেই ছিলেন দুজনে। কিন্তু হঠাৎই শোনা যায় তাদের বিচ্ছেদের সংবাদ। তিন বছরেরও বেশি দিনের সম্পর্কে ইতি টানেন দুজনে। বর্তমানে শোভন গাঙ্গুলিকে বিয়ে করেছেন সোহিনী। যদিও রণজয় আপাতত সিঙ্গেল।

আরও পড়ুন: পরীক্ষা দিতে এসে মহা বিপদে দীপা! পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে তো নায়িকা?
অভিষেক দিয়া: দিয়া ভট্টাচার্য এই মুহূর্তে যাকে সকলে এক ডাকে শ্রীতমা বলেই চেনেন। অন্যদিকে অভিষেকে দেখা যাচ্ছে গঙ্গারামের চরিত্রে। সব কিছু ঠিক ঠাক থাকলেও হঠাৎ ছন্দপতন ঘটে দিয়া-অভিষেকের সম্পর্কে। ২০২১ সালে ভেঙে যায় তাঁদের সম্পর্ক। বর্তমানে অভিষেক খুঁজে পেয়েছেন নতুন এক মনের মানুষ। তিনি অভিনেত্রী সুরভী মল্লিক। তবে আপাতত সিঙ্গেল দিয়া।






