বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি। পর্দায় কাজ করে গেছেন ব্যাক টু ব্যাক। অভিনেত্রীর দুর্দান্ত অভিনয় বারবার মন জয় করেছে দর্শকদের। ছোটপর্দা, বড়পর্দা কিংবা ওয়েব সিরিজ সমস্ত মাধ্যমেই অনবদ্য তিনি। আট থেকে আশি তাকে ভালবাসেন সকলের। তিনিই বাংলার খ্যাতনামা অভিনেত্রী সোলাঙ্কি রায় (Solanki Roy)।
২০১৪ সালে ইটিভি বাংলার (বর্তমানে কালার্স বাংলা) ‘কথা দিলাম’ ধারাবাহিকের মাধ্যমে পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী। এরপর ইচ্ছে নদী, ২০১৫ সালে স্টার জলসার ইচ্ছে নদী ধারাবাহিকে অভিনয় করার সুযোগ পান অভিনেত্রী। এই ধারাবাহিকটিই সোলাঙ্কিকে জনপ্রিয় করে তুলেছিল বাংলার ঘরে ঘরে। পরবর্তী সময়ে সাত ভাই চম্পা, ফাগুন বউ ধারাবাহিকেও পার্শ্ব চরিত্র হিসেবে তাকে দেখেছে দর্শক।

পরবর্তী সময়ে হানি বাফনার বিপরীতে স্টার জলসার প্রথমা কাদম্বিনী ধারাবাহিকে অভিনয় করেছিলেন সোলাঙ্কি। শেষবার তাকে ছোটপর্দায় দেখা গিয়েছিল গৌরব চ্যাটার্জীর বিপরীতে। গাঁটছড়া ধারাবাহিকে খড়ির চরিত্রে তার অভিনয় এখনও দর্শকদের মনে রয়ে গেছে। যদিও ধারাবাহিকটি মাঝপথেই ছেড়ে দিয়েছিলেন অভিনেত্রী। তবে তারপর আর ছোটপর্দায় সোলাঙ্কিকে দেখেনি দর্শক।
কোন কোন সিনেমা এবং ওয়েব সিরিজে কাজ করেছেন সোলাঙ্কি রায়?
তবে ধারাবাহিকের পাশাপাশি বর্তমানে ওটিটি এবং বড়পর্দাতেও কাজ করেছেন সোলাঙ্কি। পাপ, মন্টু পাইলট, বোকাবাক্সতে বন্দী ওয়েব সিরিজে তার অভিনয় বেশ পছন্দ করেছেন দর্শকরা। তাছাড়াও যীশু সেনগুপ্তর বিপরীতে বাবা বেবি ও সিনেমার হাত ধরে সিনেমা জগতে ডেবিউ করেছেন সোলাঙ্কি। তাছাড়াও তিনি অভিনয় করেছেন শহরের উষ্ণতম দিনে সিনেমাতে। তবে তাকে পর্দায় ফের দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
আরও পড়ুন: শ্বশুরবাড়ির অত্যাচার, স্বামীর অকাল প্রয়াণ, সদ্যজাত সন্তানকে নিয়ে অভিনেত্রীর লড়াই!
কী ঘটেছে সোলাঙ্কি রায়ের জীবনে?
তবে বর্তমানে সোলাঙ্কি রায় নিজেকে তৈরি করেছেন বলিউডে ডেবিউ করার জন্য। মাঝে শোনা গিয়েছিল নেটফ্লিক্সের ওয়েব সিরিজ অভিনয় করার সুযোগ পেয়েছিলেন অভিনেত্রী। জনপ্রিয় পরিচালক নিরাজ পান্ডের পরিচালনায় এই আসন্ন ওয়েব সিরিজে দেখা যাবে বাংলার তাবর তাবর অভিনেতাদের। রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ একঝাঁক তারকারা। তবে তারই মাঝ শোনা গেল দুঃসংবাদ। জানা যাচ্ছে আসন্ন এই ওয়েব সিরিজ থেকে বাদ পড়েছেন সোলাঙ্কি। কিন্তু কেন? সেই বিষয়ে যদিও জানা যায়নি এখনও। তবে অভিনেত্রী এবং তার ভক্তদের জন্য এটা যে নিঃসন্দেহে বিরাট হতাশার তা বলাই বাহুল্য।





