হঠাৎ বন্ধ হচ্ছে প্রধান চ্যানেলের এই জনপ্রিয় ধারাবাহিকের শুটিং! মাঝপথে শেষ হচ্ছে মেগা!

টেলিভিশনে ( Television ) একটার পর একটা পরিবর্তন হচ্ছে। কখন‌ও নতুন কোন‌ও ধারাবাহিক আসছে। কখন‌ও আবার নতুন কোন ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে। এখন জি বাংলা ( Zee Bangla ) ও স্টার জলসায় ( Star Jalsha ) কতগুলি নতুন ধারাবাহিক আসতে চলেছে আর এই ধারাবাহিক গুলোর জন্য পুরোনো ধারাবাহিকগুলো শেষ হয়ে যাচ্ছে। জি বাংলায় যেমন আনন্দী ধারাবাহিক আসবে বলে শেষ হয়ে যাচ্ছে কে প্রথম কাছে এসেছি।

আবার স্টার জলসাতে‌ও নতুন ধারাবাহিক আসতে চলেছে। এই নতুন ধারাবাহিকের জন্য জনপ্রিয় এক ধারাবাহিক শেষ হয়ে যাবে। স্টার জলসায় যেমন নতুন একটি ধারাবাহিক আসছে ধারাবাহিকের নাম দুই শালিক। এই নতুন ধারাবাহিককে জায়গা করে দিতে জনপ্রিয় এক ধারাবাহিক শেষ হয়ে যেতে চলেছে।‌ সম্প্রতি জনপ্রিয় এক ধারাবাহিকের নায়িকা শুটিং শেষের কথা বললেন। যেটা শুনে মর্মাহত হলেন দর্শকরা।

জনপ্রিয় ধারাবাহিকের শেষ দিনের শুটিং হয়ে গেল বলে জানালেন অভিনেত্রী। শেষ দিনের শুটিংয়ের কতকগুলো ছবি দিয়েছেন অভিনেত্রী, একই সাথে ক্যাপশন দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘শেষ দিনের শুটিং করলাম। আমার অভিনীত চরিত্র বিদায় নিচ্ছে। আমি কতটা উচ্ছ্বসিত তা বলে বোঝাতে পারব না। আমি সবাইকে খুব মনে করব। প্রত্যেকটা মুহূর্ত আমার মনে থাকবে। সবাইকে ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য।’

তবে সঠিকভাবে জানা যায়নি যে জনপ্রিয় নায়িকার চরিত্রটি শেষ হয়ে যাচ্ছে, নাকি তিন চার মাসেই শেষ হয়ে যাচ্ছে জনপ্রিয় এই ধারাবাহিক। অনেকেই ভাবছেন যে এমনটাও হতে পারে নায়িকার চরিত্রটি কোন‌ওভাবে বদল হচ্ছে, বা নায়িকার চরিত্রে এইবার প্রধান নায়িকা হিসেবে অন্য কাউকে দেখা যাবে। কারণ ধারাবাহিকটি যেমন জনপ্রিয় তেমনি মাত্র ৩-৪ মাস এই ধারাবাহিকটি এসেছে। জনপ্রিয়তার শিখরে থাকাকালীন সত্যি কি শেষ হয়ে যাবে এই ধারাবাহিক নতুন আসা ধারাবাহিককে জায়গা দিতে?

Colours, Debchandrima Singha Roy, কালার্স, দেব চন্দ্রিমা সিংহ রায়, নিয়া শর্মা, সুহাগন চুড়েল

কালার্স-এ দেবচন্দ্রিমা সিংহ রায় ‘সুহাগন চুড়েল’ নিয়ে এই বক্তব্যটি দিয়েছেন। হিন্দি জনপ্রিয় এই ধারাবাহিকে নিয়া শর্মার সাথে অভিনয় করতেন অভিনেত্রী। ধারাবাহিকে দিয়া ও শলাকা দুই চরিত্রে অভিনয় করেন তিনি। প্রথমদিকে নায়িকার চরিত্রে তিনি অভিনয় করলেও পরবর্তীকালে নিয়া নায়িকা হয়ে যান আর দেবচন্দ্রিমার চরিত্রটি হয়ে যায় খলনায়িকার চরিত্র। তাই দর্শক বুঝতে পারছেন না এবার ধারাবাহিকটি শেষ হচ্ছে নাকি নিয়াকে নায়িকা করেই এগোবে ধারাবাহিক।