জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ (Sotyu Bole Sotyi Kichu nei)। সৃজিতের আসন্ন ছবিটি কোর্টরুম ড্রামা নির্ভর। ছবির শ্যুটিং করছিলেন অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায় (Phalguni Chatterjee)। একদিকে পদাতিকের প্রচার, টেক্কার পোস্ট প্রোডাকশন, তার উপর নয়া ছবির শ্যুটিংয়ে ব্যস্ত সৃজিত। পরিচালকের সেটে শুটিংয়ের প্রথমদিনই ভয়ংকর দুর্ঘটনার কবলে বর্ষীয়ান অভিনেতা।
আমচকা ভেঙে পড়ে কাঁচ। সারা শরীরে রক্ত, জামা ভিজে রক্ত বইছে। তড়ঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বাংলা থিয়েটার জগতের পরিচিত মুখ ফাল্গুনী। ইদানীং ছোটপর্দাতেও দাপটের সঙ্গে অভিনয় করছেন। আরও একটি পরিচয় রয়েছে তাঁর। অভিনেতা আবির চট্টোপাধ্যায় বর্ষীয়ান অভিনেতার তাঁর সুযোগ্য পুত্র।
কী ঘটেছিল ‘সত্যি বলে সত্যিই কিছু নেই’-এর সেটে?
সৃজিত মুখার্জির পরবর্তী ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়। টলিপাড়ার সূত্র বলছে, শুটিং সেটে প্রথমদিনেই দুর্ঘটনার কবলে অভিনেতা।
শট দেওয়ার মাঝে কাঁচ ভেঙে পড়ে অভিনেতার উপর। সত্বর নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতা। সঙ্গে সঙ্গে রক্তারক্তি কাণ্ড। রক্তাক্ত অভিনেতাকে রীতিমতো পাঁজাকোলা করে হাসপাতালে ভর্তি করেন ছবির কলাকুশলীরা।
আরও পড়ুন: প্রতীক্ষাকে তার অপমানের যোগ্য জবাব দিলো তীর্থঙ্কর! তার সমস্ত কীর্তি ফাঁস করে দিলো সে!
বন্ধু পরমব্রত মারফত খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে আসেন ফাল্গুনীপুত্র আবির ও পরিবারের বাকি সদস্য। হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে স্থিতিশীল পরিস্থিতি অভিনেতা। হাঁটুতে দুটো স্টিচ পড়েছে। আপাতত কয়েকদিন স্নান না করার পরামর্শ দিয়েছেন ডাক্তার।





