প্রেম পর্ব শেষ! জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছে অনন্যা! অকপটে অভিনেত্রী!

টেলিভিশন জগতের (Television Actress) একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন অনন্যা গুহ (Annanya Guha)। দীর্ঘ বেশ কয়েকবছর ধরেই আমরা অভিনেত্রীকে বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পাচ্ছি। স্কুলে পড়াশোনা চলাকালীনই অভিনয়ে হাতেখড়ি হয়েছিল অভিনেত্রীর। অভিনেত্রীকে আমরা কৃষ্ণকলি, কে প্রথম কাছে এসেছি, মিঠাইয়ের মতোন জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখেছি। অভিনেত্রী বেশিরভাগ ধারাবাহিকেই নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন।

বর্তমানে কলেজের দ্বিতীবর্ষের ছাত্রী তিনি, বয়স মাত্র ২০। এই অল্প বয়সেই নিজের জীবনে বিপুল সাফল্য পেয়েছেন অভিনেত্রী। অভিনয় ছাড়াও অনন্যার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ চর্চা চলে। বিশেষ করে অভিনেত্রীর প্রেম নিয়ে চর্চা চলতেই থাকে। বিগত কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেত্রী।

নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করছেন অভিনেত্রী

জনপ্রিয় ইউটিউবার সুকান্ত কুন্ডুর সাথে শেষ কয়েকবছর ধরে প্রেম করছেন অনন্যা। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই তাদের দৈনন্দিন জীবনের নানা ধরনের মুহূর্ত দেখা যায়। সুকান্ত নিজের ইউটিউব চ্যানেলে ব্লগ ভিডিওর মাধ্যমে তুলে ধরেন প্রতিদিন কী কী করছেন তাঁরা। এছাড়াও অনন্যাও বর্তমানে ব্লগ ভিডিও বানিয়ে থাকেন। এবারে দুজনে জীবনের নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে।

ananya guha

প্রায়দিনই দুজনকে একসাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া থেকে শুরু করে, কেনাকাটা করা, রেস্টুরেন্টে খেতে যান পরিবার নিয়ে। এবারে সোশ্যাল মিডিয়ায় জানালেন, নিজের জীবনের বড় সিদ্ধান্তের কথা। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে নিজের চ্যানেল থেকে সুকান্ত একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানেই নিজেদের জীবনের সেই কথা শেয়ার করেছেন। দীর্ঘ দুবছর প্রেম করার পর অবশেষে আগামী বছর ফেব্রুয়ারি মাসে তাঁদের বাগদান ও আশীর্বাদ হতে চলেছে।

সকলের সঙ্গে সেই সুখবর ভাগ করে নিলেন বহু চর্চিত এই জুটি। নেটিজেনরা তো এই খবর শুনে খুবই খুশি। নিজেদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে দর্শকদের করা নানারকম প্রশ্নের উত্তর দেন দুজনে, সেখানেই একাংশ দর্শক জানতে চেয়েছেন তাদের বিয়ের কথা। সেই বিশেষ ঘোষণার জন্যই এই ভিডিও করেছেন তারা।