মায়ের বিরুদ্ধে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত! ডিভোর্সি ছেলেকে বিয়ে! সবাইকে চমকে দিলেন নায়িকা!

কথায় আছে ‘বিয়ে কোনো ছেলে খেলা নয়’ অর্থাৎ বিয়ে এমন একটা জিনিস যা নিয়ে বারংবার ভাবনা চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নিয়ে জীবনে অন্যতম পদক্ষেপ নেওয়া। বর্তমানে বিয়ে ছেলে খেলা নয় বরং আরও খোলামেলা হয়ে উঠেছে নতুন প্রজন্মের কাছে। এখনকার দিনে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ বিয়ে করে মন মর্জি, যতবার ইচ্ছে যাকে ইচ্ছে তাকে করে। নবীনরা সমাজের ভয়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে কখনো বিয়ে করে ডিভোর্সিকে আবার কখনো বিয়ে করে বিধবাকে। এই ধরনের প্রচলন আগেও ছিল কিন্ত এতো তীব্র মাত্রায় ছিল না।

এই খোলামেলা চিন্তাধারার প্রভাব সব থেকে বেশি দেখতে পাওয়া যায় বিনোদন জগতে, তা টলিউড হোক কিংবা বলিউড। বর্তমানে জনপ্রিয় অভিনেত্রী এক খোলামেলা চিন্তাধারাকে সঙ্গ করে বিয়ে করেছেন। বিয়ে করে অনেকের থেকে যেমন পেয়েছেন সমালোচনা, তেমন আবার কেউ করেছে প্রশংসা। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’র অহনা দত্ত ওরফে মিশকা ব্যক্তিগত জীবন নিয়ে সমাজ মাধ্যমে এই মুহূর্তে শিরোনামে এসেছেন।

সম্প্রতি এই অভিনেত্রীকে দেখতে পাওয়া গেছে রাজ চক্রবর্তী পরিচালনায় ‘সন্তান’ সিনেমাতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী লিভ ইন সম্পর্কে থেকেও সম্পর্কে সাহসিকতার পদক্ষেপ নিয়েছেন তিনি। ২০২৩ সালের ডিসেম্বর মাসে অভিনেত্রী মেকআপ আর্টিস্ট দীপঙ্কর দে-কে বিয়ে করেন। বিগত এক বছর ধরে অভিনেত্রী এই এই খবরটিকে সকলের থেকে আড়ালে রেখেছিলেন। কিন্তু এই বছরে অর্থাৎ ২০২৫ সালের প্রথম দিন বিয়ের স্মৃতি চারণা করে সোশ্যাল মিডিয়ায় শুভ দিনের নানা মুহূর্ত শেয়ার করেছেন।

এই দেখে নেটিজেনসহ অবাক অনেক কলাকুশলীরাও। কিন্তু বিয়ের অনুষ্ঠানের উপস্থিত ছিল শুধু দীপঙ্করের পরিবার। দীপঙ্করের সঙ্গে সম্পর্ক থাকার জেরে মায়ের সঙ্গে দূরত্ব তৈরী হয়েছিল অহনার। বর্তমানে, মায়ের সঙ্গে সমস্ত দূরত্ব মিটিয়ে উঠেছেন তিনি। এমনকি অভিনেত্রীর সম্পর্ক নিয়ে নেটিজেনরা অনেক সমালোচনাও করেছেন।