‘পুরনো বিছানার চাদর দিয়েছে!’, বিয়েতে পাওয়া উপহার নিয়ে নিন্দায় মুখর দেবলীনা! ক্ষুব্ধ দর্শক মহল

দেবলীনা নন্দী (Debolina Nandy), বাংলা গানের জগতে তার রয়েছে যথেষ্ট সুনাম। প্রধানত এই সংগীত শিল্পীকে বাংলার দর্শকেরা চেনেন সমাজ মাধ্যমে। ছোটবেলা থেকে নানান অভাব-বাধা, অনটন কাটিয়ে বর্তমানে তিনি হয়ে উঠেছেন সুপ্রতিষ্ঠিত গায়িকা। প্রধানত দেবলীনা হয়ে যাওয়া যেকোনো গানকে রিমেক করে থাকে। কিন্তু ইদানিংকালে দেখতে পাওয়া যাচ্ছে, তাঁর নিজস্ব তৈরি করা গানও যথেষ্ট ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

গত বছরের ডিসেম্বর মাসে মহা ধুমধাম এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দেবলীনা। তিনি একাধারে যেমন গায়িকা অন্যদিকে এখন সুপরিচিত বাংলা ভ্লগারও বটে। তাই, গায়িকার বিয়ের না না আচার অনুষ্ঠানের ভিডিও ইতিমধ্যে দেখতেও পেয়েছেন বাংলার দর্শকেরা। সমাজ মাধ্যমে পরিচিতি থাকার দরুন আরও অনেক ভ্লগারদের সঙ্গে বন্ধুত্বও আছে তাঁর। তার বিভিন্ন ভ্লগে দেখাও গেছে অনেকবার। তেমনই এক বন্ধুকে নিয়ে বিয়েতে পাওয়া উপহার নিয়ে ভ্লগ করতে গিয়ে সমালোচনার মুখে গায়িকা।

সম্প্রতি দেবলীনার বিয়ে হওয়ার দরুন প্রাপ্তি হয় অনেক উপহার। আর সেই উপহারদের ঘিরে তৈরি হয় সমালোচনা, গিফট দেখে রীতিমতো রেগে যান গায়িকা। বাপের বাড়ি এবং শশুর বাড়ি মিলিয়ে বই যাচ্ছি উপহারের বন্যা কিন্তু তাও শ্বশুরবাড়ির তরফ থেকে পাওয়া এমন কিছু গিফট স্বরূপ পেয়েছে যা দেখে গায়িকার চক্ষু চরক গাছ।

ভ্লগের মাধ্যমে জানান বাপের বাড়িতে সবথেকে কম দামি গিফট পেয়েছে শরবতের গ্লাসের সেট। এছাড়াও অনেক আত্মীয়রা তাকে সোনার দামে উপহারও দিয়েছেন। কিন্তু শ্বশুর বাড়িতে অনেক নামিদামি গিফটের মাঝে পেয়েছেন ব্যবহার করা গামছা, ব্যবহার করা তেল চিটে চাদর। এই দেখে ক্ষুব্ধ গায়িকা বলেন, “গিফট আনতেই হবে বলিনি”। দেবলীনা নিউটাউনের ফ্ল্যাটের নতুন বিছানায় চাদর বেছাতে গিয়ে দেখেন এই কান্ড। এইসব দেখে দেবলীনা ভ্লগের মাধ্যমে যোগ্য উত্তর দেন।

এইসব দেখে মজা করে অভিনেতা তথা সায়ক বলেন, “ওটা মালতি হোটেলে পাতা ছিল”। বর্তমানে এই ব্লক দেখেছে ১১ লক্ষেরও বেশি দর্শক। এই ভিডিও নিয়ে আবার অনেক নেটিজেনরা সমালোচনাও করেছেন বলেছেন উপহার নিয়ে মাথা না ঘামিয়ে নিজের কাজে মন দিন, গান নিয়ে চর্চা করুন।