আজকালকার দিনে সমাজের চারিদিকে একটু চোখ মেলে থাকলে দেখতে পাওয়া যাবে দিনে দিনে খারাপ মানুষে পরিবেশটা ভরে উঠছে হে জনবহুল সমাজের কোনো মেয়ের সঙ্গে অশ্লীল আচরণ করা হোক কিংবা কোনো সরল ছেলেকে সহজেই নির্যাতন করা সবটাই যেনো ছেলেখেলা হয়ে উঠেছে। ইদানিংকালে, এইসব ব্যাপার আকচার ঘটলেও আজ থেকে ৫০বছর আগেও এই ধরনের ঘটনা ঘটত। এমনকি, এই ধরনের বিষয় থেকে ছাড় পাননি বলিউডের অক্ষয় কুমারও (Akshay Kumar)।
শোনা যায়, বলিউডে ফিটনেস ফ্রিক অক্ষয় কুমারের হয়েছিল পুরুষ নির্যাতনের স্বীকার। নায়ক তখন খুব ছোট। সেই সময় অভিনেতার অজান্তেই তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটেছিল যা শুনলে আঁতকে উঠবেন। ঘটনাটি ঘটেছিল যখন অক্ষয়ের বয়স মাত্র ছয়। তিনি যাচ্ছিলেন এক প্রতিবেশীর ফ্ল্যাটে। খুব স্বাভাবিকভাবেই, লিফ্ট-এ উঠেছিলেন একাই সঙ্গে ছিল লিফ্টম্যান। কিন্তু ওই যে কথা আছে রক্ষকই ভক্ষক। ঠিক এই কান্ডই ঘটেছিল অক্ষয়ের সঙ্গে।
অক্ষয়ের ফ্ল্যাটের সেই লিফ্টম্যান অশ্লীলভাবেই তাঁর পশ্চাৎদেশে ছুঁয়ে ছিলেন। ছোট অক্ষয় তখনই বুঝতে পেরেছিলেন এই স্পর্শ ঠিক স্বাভাবিক নয়। তৎক্ষণাৎ সেই পরিস্থিতি থেকে কোনোমতে বেরিয়ে বাবা-মা’কে জানান তিনি। অভিনেতার বাবা-মা তাঁর কথার গুরুত্ব দিয়ে ঐ লিফ্টম্যানের বিরুদ্ধে অভিযোগ করে পুলিশের কাছে গিয়ে। এই ব্যবহারের মাধ্যমে তখনই অভিনেতা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন।
আরও পড়ুনঃ কাজের অভাবে অভিনয় জগৎ ছেড়ে হয়েছেন মেকানিক! অভাবের তাড়নায় পেট্রোল পাম্পেও কাজ করেছেন অভিনেতা!
পরবর্তীকালে, অবশ্য ছোট অক্ষয়ের বিচারও পেয়েছিলেন। বর্তমানে, ‘চাইল্ড মোলেস্টেশন’-এর অনেক ঘটনায় ঘটতে দেখা যায় প্রতিনিয়ত। অভিনেতার অনেক অনুরাগীরাই এই খবর শুনে বাহবা জানিয়েছেন তাঁকে। এই মুহূর্ত, সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা সকলেই চায় অপরাধীদের শাস্তি হোক, তা সে অপরাধ লঘু কিংবা গুরু।





