বর্তমানে ধারাবাহিক জগতে সব থেকে পুরনো ধারাবাহিক হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। ধারাবাহিকটি শুরু হয়েছিল আজ থেকে প্রায় দু’বছর আগে। কিন্তু এখনো ধারাবাহিকটি সগৌরবে সম্প্রচারিত হয়ে চলেছে। মাঝেমধ্যে দর্শক এই ধারাবাহিকের একঘেয়ে গল্প দেখতে দেখতে বিরক্ত হয়ে যান ঠিকই তবে টিআরপি তালিকায় কখনো খুব একটা খারাপ ফলাফল করতে দেখা যায় না। যেমন বর্তমানে ধারাবাহিকে টানটান উত্তেজনা পর্ব দেখানো হচ্ছে।
ধারাবাহিকের গতকালের পর্বেই দেখানো হয়েছে যে বীরকে ডাক্তারখানায় নিয়ে যাবার সময় সোনার জেদের কারণে বিপদের মুখে পড়ে প্রত্যেকে। প্রত্যেকবার শুধুমাত্র শোনার ছেলেমানুষির জন্য গোটা পরিবারকে কষ্ট পেতে হচ্ছে। আর এর সমস্ত দোষ গিয়ে পড়ছে দীপার ঘাড়ে। সোনার অসাবধানতার কারণেই গাড়ি নিয়ে অনেক বড় দুর্ঘটনার কবলে পড়ে তারা।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ১৮ সেপ্টেম্বর (Anurager Chowa Today Episode 18 September)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে কিভাবে দীপা সকলকে উদ্ধার করে। দেখা যাবে নিজের বুদ্ধি খাটিয়ে দীপা গাড়ি থেকে উদ্ধার করে উর্মি, বীর এবং সোনাকে। যেহেতু সোনা পেছনের সিটে বসেছিল তাই সোনাকে উদ্ধার করতে একটু সময় লাগে। গাড়ির কাঁচ ভেঙে সোনাকে উদ্ধার করে আনে দীপা। কিন্তু সোনাকে গাড়ি থেকে পরে বের করার কারণে নিজের মাকে ভুল বোঝে সোনা। এমনকি মায়ের মুখ দেখতে চায় না। সবাইকে উদ্ধার করার পর সেখানে উপস্থিত হয় সূর্য, জয়, তিস্তা এবং ভিক্টর সেখানে পৌঁছে সূর্য নিজের মেয়েকে জড়িয়ে ধরে, সোনা তার বাবাকে বলতে থাকে সে তার মাকে আর চায় না। এই বলতে বলতে সোনা অজ্ঞান হয়ে যায়। এরপর সোনা কে নিয়ে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায় সূর্য।
হাসপাতালে ডাক্তার সূর্যকে জানাই সোনা একটা মেন্টাল ট্রমার মধ্যে রয়েছে তাই সোনার সুস্থতার জন্য সোনা যা চায় সেগুলো করতেই হবে। এরপর দেখা যায় হাসপাতালে উপস্থিত হয় দীপা। কিন্তু দীপাকে হাসপাতালের লোকজন সোনার কাছে যেতে দেয় না। সূর্য দীপাকে সোনার কাছে যেতে না করে। দীপা নিজের মেয়েকে দেখার জন্য অস্থির হয়ে ওঠে, কিন্তু সূর্য কিছুতেই বুঝতে চায় না। সে শুধুমাত্র সোনার কথাটাই ভাবতে থাকে। এরপর হাসপাতাল থেকে সূর্য দীপাকে একরকম তাড়িয়ে দেয়। মেয়েকে দেখতে না পেয়ে বাড়ি ফিরে আসে দীপা। এখানে এসেও সকলের প্রশ্নের মুখোমুখি হয়। বিশেষ করে সূর্যের কাকা এবং কাকিমা দীপাকে আবারও ভুল বুঝে থাকে।
এমনকি সোনার প্রতি দীপার ব্যবহার, মাতৃত্ব নিয়েও প্রশ্ন ওঠে। উর্মি দীপার হয়ে প্রতিবাদ করলে তাকেও ভুল বোঝে সকলে। উর্মি জানায় আজ দীপার কারণেই তারা অক্ষত অবস্থায় বাড়ি ফিরতে পেরেছে। কিন্তু সূর্যের কাকি জানায় দীপার কারণেই আজ এই দুর্ঘটনা ঘটেছে। এই কথা শুনে তো প্রত্যেকেই অবাক হয়ে যায়। এরপর সোনাকে নিয়ে বাড়ি ফিরে আসে সূর্য। সোনা সূর্য বাড়ি ফেরার আগে দীপাকে প্রত্যেকেই আউট হাউসে চলে যেতে বলে। তার কারণ সূর্য সবাইকে বলেছে সোনা দীপাকে দেখলে উত্তেজিত হয়ে পড়বে তাই দীপাকে আউট হাউসে থাকতে হবে। এই কথা শুনে তো দীপা বেশ হতাশ হয়ে যায়। নিজের মেয়েকে একবার দেখার জন্য এত কিছু করতে হচ্ছে তাকে। এরপরেই সোনা বাড়িতে এসে আবারো তার মাকে দূরে ঠেলে দিতে থাকে।
আরও পড়ুনঃ মায়ের জন্য প্রাণে বেঁচে মাকেই কষ্ট দিচ্ছে সোনা! দীপার গর্ভে কীভাবে জন্মালো এমন অকৃতজ্ঞ মেয়ে?
সত্যি বলতে বর্তমানে ধারাবাহিকে সোনার চরিত্র এতটাই হিংস্র হয়ে উঠে যে দর্শক আর পছন্দ করছে না দেখতে। আগে সোনার চরিত্রটা যতটা মিষ্টি সরল সাধাসিধে ছিল বর্তমানে ঠিক ততটাই হিংস্র হয়ে উঠছে। যার কারণে দর্শক খুব একটা পছন্দ করছেন না। এবার দেখার অপেক্ষা আগামী দিনে ধারাবাহিকে কি হয়।





