সংগীত হলো ভারতবর্ষের ঐতিহ্য। এই ঐতিহ্যকে বহন করে চলেছে এমন অনেক খ্যাতনামা গায়ক গায়িকা বিরাজ করছে গোটা টলিউড বলিউড জুড়ে। কিন্তু এই মুহূর্তে বাংলা তথা গোটা ভারতবর্ষের দর্শকদের সমগ্র মন জুড়ে রয়েছে গায়ক অরিজিত সিং (Arijit Singh)। ভারতের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়ক হিসেবে সুপ প্রতিষ্ঠিত হয়েছেন তিনি। পরিচালক থেকে শুরু করে দর্শক সবার পছন্দের তালিকার একদম শীর্ষে অবস্থান করে অরিজিৎ সিংয়ের নাম।
তার কন্ঠে জাদু আছে একথা অস্বীকার করা অসম্ভব। এত জনপ্রিয় গায়ক হওয়া সত্বেও নিজের মাতৃভূমিকে নিজের জেলাকে কখনোই অবহেলা করেননি তিনি। সব সময় সাদা মাটা ছিমছাম এবং সাধারণ মানুষের ভিড়ে মিশে থাকতে পছন্দ করেন এই গায়ক। তাই তাকে নিয়ে খুব একটা কুৎসা রটাতে বা তাকে সমালোচনার শিকার হতে দেখা যায় না। নিজের স্বভাব চরিত্র এবং কন্ঠ সবকিছু মিলিয়ে তিনি অনন্য। তবে এইবার ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। যার ফল স্বরূপ আদালতের চক্কর কাটতে হচ্ছে তাকে।
বর্তমানে মুর্শিদাবাদ জেলার ভূমিপুত্র এই অরিজিৎ সিং একটি গুরুতর মামলায় জর্জরিত হয়েছেন। যার ফল স্বরূপ তাকে হাজিরা দিতে হচ্ছে আদালত চত্বরে। এক সাংবাদিককে চ*ড় মারার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বর্তমানে চলছে সেই মামলার শুনানি। আর এই শুনানি চলাকালীন মানুষের ঢল নামছে আদালত চত্বরে। গায়কের সাথে সেলফি নিতে ছুটে আসছে হাজার হাজার ভক্তরা।
কেন সাংবাদিককে চ*ড় মারলেন গায়ক?
২০১৩ সালে ঘটেছিল এই ঘটনা। গায়কের বিরুদ্ধে সাংবাদিককে চ*ড় মারার অভিযোগ উঠেছিল। সেই সময় মুর্শিদাবাদের পুলিশ সুপার ছিলেন হুমায়ুন কবীর। গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর ভারতীয় দণ্ডবিধির ২৪১ এবং ৩২৩ নং ধারায় মামলার অজু হয়। আর তার শুনানি চলছে, এত বছর পর। ফলস্বরূপ গায়ককে হাজিরা দিতে হচ্ছে থানায়। সেই সময় গায়কের জনপ্রিয়তা যা ছিল, বর্তমানে তা বেড়ে আরো কুড়িগুণ হয়ে গিয়েছে।
আরও পড়ুন: বড় পর্দায় নায়িকা হয়ে ফিরছে স্বস্তিকা! বিপরীতে থাকছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা!
একজন অভিযুক্ত কাঠগড়ায় দাঁড়িয়ে আর তার সাথে সেলফি তুলতে ব্যস্ত স্বয়ং বিচারক! শুনতে অবাক লাগলেও ঘটেছে ঠিক এমনটাই। সাধারণ মানুষের পাশাপাশি বিচারক এবং উপস্থিত উকিল মহাশয়রাও তার সঙ্গে একটা ছবি তুলতে ব্যস্ত হয়ে উঠেছেন। এতে বাধা দেননি গায়ক। তবে এই বিষয়টা নিয়ে ধিক্কার জানাচ্ছে সাধারণ মানুষ। তাদের মতে, একজন বিচারকের এমন কাণ্ড কখনই শোভা পায় না।





