টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। নিজের সৌন্দর্য এবং দুর্দান্ত অভিনয়ের কারণে তিনি। বরাবরই মন জয় করে এসেছেন দর্শকদের। ছোটপর্দা হোক বা বড়পর্দা কিংবা ওয়েব সিরিজ, সমস্ত মাধ্যমেই কামাল করেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। সমস্ত ধরনের চরিত্রেই তার অভিনয় বারবার মুগ্ধ করেছে বিভিন্ন মাধ্যমের বাঙালি দর্শকদের।
কোন কোন ধারাবাহিক এবং ওয়েব সিরিজে কাজ করেছেন স্বস্তিকা দত্ত?
২০১৫ সালে রাজ চক্রবর্তীর পরিচালিত পারব না আমি ছাড়তে তোকে সিনেমার হাত ধরে পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন স্বস্তিকা। এরপরই ২০১৭ সালে ব্লুজ প্রোডাকশন হাউজের প্রযোজিত স্টার জলসার ভজ গোবিন্দ ধারাবাহিকের হাত ধরে তিনি পা রাখেন ছোটপর্দায়। এরপর বিজয়িনী, কি করে বলব তোমায়, তোমার খোলা হাওয়া সহ একাধিক ধারাবাহিকে মুখ্য চরিত্রে তাকে দেখেছে দর্শকরা। তাছাড়াও উত্তরণ, জনি বনি, অন্তরমহল, গভীর জলের মাছ, বসন্ত এসে গেছে সহ একাধিক ওয়েব সিরিজে মুখ্য ভূমিকা অভিনয় করছেন স্বস্তিকা দত্ত।
কোন কোন সিনেমায় অভিনয় করছেন স্বস্তিকা দত্ত?
তবে ধারাবাহিক এবং ওয়েব সিরিজে অভিনয়ের পাশাপাশি সিনেমাতেও সমানতালে কাজ করে গেছেন স্বস্তিকা। পারব না আমি ছাড়তে তোকে, হরিপদ ব্যান্ডওয়ালা, অভিমান, যেতে নাহি দিব, ফাটাফাটি, বিবাহ বিভ্রাট সহ একাধিক সিনেমাতেও গুরুত্তপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা। চলতি বছরই পর্দায় মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা আলাপ। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরিচালিত এই সিনেমাটিতে স্বস্তিকা উপস্থিত বেশ সাড়া ফেলেছে দর্শকদের মনে।
অভিনয় থেকে ব্রেক নিচ্ছেন স্বস্তিকা দত্ত
তবে বেশ কিছুদিন আগেই অভিনেত্রী জানিয়েছিলেন এবার একটু ব্রেক নিতে চান তিনি। একটানা ধারাবাহিক, ওয়েব সিরিজ এবং সিনেমায় কাজ করার পর খানিকটা সময় তিনি দূরে থাকতে চান লাইট, ক্যামেরা, অ্যাকশনের থেকে। নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে এই বার্তা তার অনুরাগী এবং ঘনিষ্ট মহলে জানিয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। তার এরূপ পোস্ট দেখে স্বাভাবিকভাবেই মন ভেঙেছিল দর্শকদের। সকলের অধীর আগ্রহে ছিলেন কবে পর্দায় ফিরবেন স্বস্তিকা।
আরও পড়ুন: পর্দার বাইরেও প্রেম করছে রাই অনির্বাণ! সেই সম্পর্কের কথা নিজেই স্বীকার করল অভিনেত্রী!
কোন অভিনেতার সঙ্গে জুটি বাঁধবেন স্বস্তিকা দত্ত?
অবশেষে ঘটল প্রতীক্ষার অবসান। জানা গেছে পর্দায় ফিরছেন অভিনেত্রী। তবে এবার যে সে অভিনেতার নয়, ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। ইধিকা পাল এবং মিমি চক্রবর্তীর পর এবার স্বস্তিকার সঙ্গে পর্দায় রসায়ন জমে উঠবে স্বস্তিকার। তবে এবার কোন সাইড রোল নয়, একেবারে মুখ্য ভূমিকা পর্দার সামনে আত্মপ্রকাশ করবেন অভিনেত্রী। টলিউডের দর্শকদের মন জয় করার পর এবার ঢালিউডেও পা রাখবেন অভিনেত্রী। যদিও এই প্রসঙ্গে এখনও মুখ খোলেননি স্বস্তিকা। সমস্ত কিছু চূড়ান্ত হওয়ার পরই দর্শকদের সঙ্গে এই সংবাদ ভাগ করে নেবেন অভিনেত্রী তা স্পষ্ট। তবে এবার দেখার পর্দায় শাকিব আর স্বস্তিকার জুটি কামাল করতে পারে কিনা।






