টলি পাড়ায় বিয়ে লেগেছে, তোড়জোড় শুরু হয়েছে অনেকদিন আগে থেকেই। এখন চলছে জোর কদমে আইবুড়ো ভাতের ভোজ। শ্বেতা-রুবেল, বর্তমানে এই জুটির নতুন পরিচয় এঁরা হবু দম্পতি। হাতে আর বেশিদিন বাকি নেই, এই দুই টলি তারকা চলতি মাসেই বিবাহ বন্ধন আবদ্ধ হতে চলেছেন। প্রসঙ্গত, সমাজে এই দুটি প্রেম পর্ব শুরু হয় ‘যমুনা ডাকি’ ধারাবাহিকের সময় থেকে।
বর্তমানে, অভিনেতা রয়েছেন ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে এবং শ্বেতা রয়েছেন ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে। শুটিংয়ের কাজে দুজনেই চূড়ান্ত পর্যায়ের ব্যস্ত আর এর মধ্যে শুটিং সেটে চলছে আইবুড়ো ভাতের পর্ব। বর্তমানে অভিনেত্রীকে দেখা গেল শ্বেতার জন্য বিশেষ আয়োজন করা হয়েছে আইবুড়ো ভাতের।
এই জুটি আগামী ১৯শে জানুয়ারি গাঁটছড়া বাধঁতে চলেছে। অনুষ্ঠানের পরিকল্পনায় ছিল রনজয় বিষ্ণু সহ সকল কলাকুশলীরা। আইবুড়ো ভাতের স্পেশাল মেনুতে ছিল সাদা ভাত, পোলাও, ডাল, আলু ভাজা, পাঁঠার মাংস, চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি মাছের পাতুরি, চাটনি-পাপড় এবং মিষ্টি।
আরও পড়ুনঃ রাই অনির্বাণের জীবনে আসছে নতুন চমক! সম্প্রচারের আগেই সেই তথ্য ফাঁস করলেন নায়ক! কি বললেন তিনি?
খাবার ছাড়াও অভিনেত্রী সাজেও ছিল বিশেষ ছোঁয়া। খানিক নববধূর মতই ফুলের সাজে ও মুকুটে সেজে উঠেছিলেন তিনি। অভিনেত্রীর সহকর্মীরা তো বটেই এমনকি তার অনুরাগীরাও যথেষ্ট আগ্রহী এই বিশেষ দিনটিকে ঘিরে। অভিনেত্রীর জন্য করা বিশেষ আয়োজন তাঁকে অবাক করে তুলেছে।





