রাই অনির্বাণের জীবনে আসছে নতুন চমক! সম্প্রচারের আগেই সেই তথ্য ফাঁস করলেন নায়ক! কি বললেন তিনি?

সংসারে অনবরত চলছে হুলুস্থুল কান্ড, আড়ি-ভাবের টানাপোড়েনে জেরবার রাই-অনির্বাণের জীবন। কথা হচ্ছে ‘মিঠিঝোরা’ ধারাবাহিকের। এই সিরিয়ালের দৃশ্যে দেখা যাচ্ছে চূড়ান্ত ভুল বোঝাবুঝি, সম্পর্কে তৃতীয় ব্যক্তি আগমনের কারণে অশান্তি নিত্যদিনের সঙ্গী। অন স্ক্রিনে সকল কলাকুশলীদের মধ্যে সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হলেও অফ স্ক্রিনে তাঁরা ততটাই একে অপরকে বন্ধু মনে করে।

বর্তমানে এই ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীদের নজরকাড়া এক সাক্ষাৎকার বেশ ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। ইন্টারভিউ দিতে দেখা যাচ্ছে রাই, অনির্বাণ এবং রাইয়ের মা’কে। প্রাণখোলা এই ইন্টারভিউ এর শুরুতে দেখা হচ্ছে রাই এবং তাঁর মা এক গুচ্ছ অভিযোগ তুলছে অনির্বাণের প্রতি।

সিরিয়ালের দৃশ্যের রায় এবং অনির্বাণের সম্পর্ক ঠিক হওয়া নিয়ে জিজ্ঞাসা করাতে আরাত্রিকা অর্থাৎ রাই বললেন, দর্শক যা চাইবে তাই হবে। রাইয়ের কথায়, এখন দর্শকেরা চাইছে অনির্বাণ ও রাই দুজনে আলাদাভাবে শান্তিতে থাকুক। রাইয়ের মায়ের কথা তাঁর বড়ো মেয়ে ট্যাগ দিয়ে মেজো বোনকে বিয়ে দিয়ে নিজের খারাপ ছেলের সঙ্গে বিয়ে করেছে। অন্যদিকে মেজ বোনের না ঠিক করে পড়াশোনা করা হল না ভালো করে সংসার করা হল, কিছুই হল না।

রাইয়ের মায়ের কথায়, ‘বড় মেয়ে পুরো ছেলে ভোলানো’। এই সব কথার মাঝে রাই বলে, “আমি যাকে আকাশ সমান ভালোবেসে ছিলাম তাকে আমি নীলুর সঙ্গে বিয়ে দিয়েছি”। এরই মাঝে আবার কিছুটা সিঙ্গারা এবং মালপোয়া নিয়ে কলাকুশলীদের মধ্যে খুনসুটিও দেখতে পেলেন দর্শকেরা। সাক্ষাৎকার দেখে অনেক দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন অবশেষে কি রাই- অনির্বাণের জীবনে শান্তি ফিরে আসবে? নাকি চিরদিনের মতো আলাদা হয়ে গেল দুজনের চলার পথ?