দিনের পর দিন ক্যা’ন্সারের সঙ্গে লড়াই! পর্দা থেকে দূরে হাসপাতালের বিছানায় বন্দী জীবন! চিকিৎসার য’ন্ত্রণা সামলে কেমন আছেন জনপ্রিয় অভিনেত্রী?

অনুরাগীদের কাছে তাঁর স্বাস্থ্যের খবর এখন সবচেয়ে বড় কৌতূহলের বিষয়। দীর্ঘদিন ছোটপর্দায় জনপ্রিয়তার শীর্ষে থাকার পর অভিনয় থেকে কিছুটা দূরে সরে গিয়েছেন তিনি। বর্তমানে পরিবার, সন্তান এবং সোশ্যাল মিডিয়াকেই বেশি সময় দিচ্ছেন। তবে গত কয়েক মাস ধরে শারীরিক সমস্যার কারণে তাঁকে নিয়মিত চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হচ্ছে। সেই কারণেই তাঁর দৈনন্দিন জীবনেও এসেছে বেশ কিছু বড় পরিবর্তন।

সম্প্রতি অভিনেত্রীর স্বামী একটি ভিডিও বার্তায় জানান, তাঁর চিকিৎসার গুরুত্বপূর্ণ একটি ধাপ ইতিমধ্যেই শুরু হয়েছে। চিকিৎসার জন্য তাঁকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হচ্ছে। কয়েক ঘণ্টা ধরে চলা এই প্রক্রিয়ার মধ্যেই চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন। পরিবারও সবসময় তাঁর পাশে রয়েছে এবং চিকিৎসার প্রতিটি ধাপ সম্পর্কে নিয়মিত খোঁজখবর নিচ্ছে।

একই সঙ্গে পরিবারের আর এক সদস্যের শারীরিক অবস্থার কথাও জানিয়েছেন তিনি। তাঁর বাবাও কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তবে বর্তমানে ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন। দীর্ঘদিন পর তিনি আবার কথা বলতে শুরু করেছেন। চিকিৎসকদের মতে, পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল এবং দ্রুত উন্নতির লক্ষণও দেখা যাচ্ছে।

এদিকে নিজের জীবনযাত্রাতেও বেশ কিছু বদল এনেছেন অভিনেত্রী। সম্প্রতি এক ভিডিওতে তিনি জানান, এখন নিয়মিত হাঁটাহাঁটি করা তাঁর রুটিনের অংশ। শরীরচর্চা করার মতো শক্তি না থাকলেও চিকিৎসকদের পরামর্শে প্রতিদিন নির্দিষ্ট সময় হাঁটতে হয় তাঁকে। পাশাপাশি শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামও করছেন নিয়মিত। খাবারের ক্ষেত্রেও এসেছে কড়াকড়ি। সন্ধ্যার আগেই রাতের খাবার শেষ করতে হচ্ছে এবং এরপর আর কিছু খেতে পারছেন না।

নতুন নিয়মকানুন মেনে চলা প্রথমদিকে কঠিন হলেও ধীরে ধীরে তিনি নিজেকে মানিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, এই অভিনেত্রী হলেন জনপ্রিয় হিন্দি টেলিভিশন তারকা দীপিকা কক্কর। কিছুদিন আগে তাঁর শরীরে লিভার ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে চিকিৎসার অংশ হিসেবে তাঁর ইমিউনোথেরাপি চলছে এবং চিকিৎসকদের পরামর্শ মেনেই সুস্থ হয়ে ওঠার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।