‘গোবিন্দা যদি অন্যের সঙ্গে থাকতেন…’- আবারও স্বামীকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন সুনীতা!

বলিউডের জনপ্রিয় জুটি গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজাকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। দীর্ঘ দাম্পত্যে সুখ–দুঃখ, প্রেম–মান–অভিমান—সবই ছিল দু’জনের জীবনে। তবে ইদানীং তাঁদের সম্পর্ককে ঘিরে বারবার উঠছে পরকীয়া এবং বিচ্ছেদের গুঞ্জন। যদিও আইনি বিচ্ছেদের পথে তাঁরা এখনও হাঁটেননি, তবুও আলোচনার কেন্দ্রে রয়েছে গোবিন্দার নাকি সম্পর্কের বাইরে গিয়ে অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার বিষয়টি।

সম্প্রতি টুইঙ্কল খন্না এবং কাজলের শো ‘টু মাচ’-এর একটি এপিসোডেই আবার ঘি পড়ল আগুনে। সেখানে শারীরিক প্রতারণা নিয়ে আলোচনা হয়। টুইঙ্কল এবং কাজলের মতে, শারীরিক প্রতারণাকে খুব বড় বিষয় হিসেবে দেখা উচিত নয়। তাঁরা মনে করেন, মানসিক প্রতারণাই আসল যন্ত্রণা। অর্থাৎ, কোনও সম্পর্কের আবেগী সংযোগ ভেঙে যাওয়া শারীরিক ঘনিষ্ঠতার চেয়ে বেশি কষ্টকর। এই মতামত সামনে আসতেই শুরু হয় বিতর্ক।

সেই এপিসোডেই অতিথি ছিলেন জাহ্নবী কাপুর। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত নন। তাঁর যুক্তি—একজন সঙ্গী শরীরের বাইরে গিয়ে অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়ালে সেটাই সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা।

এই মতবিরোধে এবার সরাসরি সুর চড়ালেন সুনীতা আহুজাও। তাঁর কথায়, যাকে ভালোবাসা হয়, তার সঙ্গে প্রতারণা করার মানেই নেই। তিনি আবেগঘনভাবে বলেন, “গোবিন্দাকে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসব। কিন্তু আমার সঙ্গে কোনও দিন প্রতারণা হলে তা সহ্য করতে পারব না। সেটা আমার সন্তান হোক বা আমার স্বামী—বিশ্বাস ভাঙলে কষ্ট হবেই।”

গোবিন্দা এবং সুনীতার সম্পর্ক সব সময়ই আলোচনার কেন্দ্রবিন্দু। তবে এবার সুনীতার সরাসরি মন্তব্যে ফের প্রশ্ন উঠছে—বহু গুঞ্জনের পরও কি তাঁদের দাম্পত্যে এখনও সব ভালো আছে, নাকি চুপ করে বুকের ভিতর লুকিয়ে আছে অমিট ক্ষত? সময়ই বলবে।

হাসপাতালে ভর্তি গোবিন্দ!