কথাতেই আছে, আজকালকার যুগে কাঁদাতে সবাই পারে কিন্তু হাসাতে পারে কজন? অর্থাৎ হিংসা বিদ্বেষ মারামারির যুগে একে অপরের কারণে কাঁদছে, কিন্তু কেউ কারোর প্রাণ খোলা আসলে কারণ হয়ে উঠতে পারছে না। বর্তমানে এমন এক ব্যক্তি আছে যার নাম শুনলেই মানুষ হেসে ওঠে, অনেকেই আগে আবার তাকে ‘কমেডি কুইন’ বলেও ডাকে। নাম তাঁর ভারতী সিং (Bharti Singh)।
পাঞ্জাবের এক ছোট্ট গ্রামের এই মেয়ের ভারতজোড়া নাম। এই বিশিষ্ট ব্যক্তির আজ এই সাফল্য আজ একদিনে পাইনি, নানা বাধা-বিঘ্নকে পেরিয়ে এসে দেখেছেন অর্থের মুখ। আজ তাঁর রয়েছে একের অধিক গাড়ি, বাড়ি। কৌতুক শিল্পী এবং অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন জনপ্রিয় সঞ্চালিকাও বটে।
এই সঞ্চালিকা জীবন কাহিনী এতটাই কষ্টে মোরা যে কারোর চোখে জল আসতে বাধ্য। ছোটবেলায় বাবাকে হারানোর পর থেকে তার মা একাই সংসার চালাতেন এবং সঙ্গে সন্তানদের মানুষ করার দায়িত্বও ছিল তাঁরই ওপরে। দরিদ্রদের সঙ্গে কঠিন লড়াই করে আজ ভারতী কোটি টাকার মালিক। এই অভিনেত্রী ছোটবেলায় এতটাই দারিদ্রতার সম্মুখীন হয়েছিল যে, এক সময় ভারতীকে ডাস্টবিন থেকে খাবার কুড়িয়েও খেতে হত।
‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’-শোয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন তিনি এবং রাতারাতি ফেমাস হয়ে ওঠেন। এরপর থেকে একে একে রিয়েলিটি শো এবং স্ট্যান্ডআপ কমেডি করে পায়ের তলার মাটি শক্ত করে তোলে। গতবছর অর্থাৎ ২০২৪ সালে হিসেবে এই অভিনেত্রী তথা কৌতুক শিল্পীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা।
আরও পড়ুনঃ ‘মাথায় মুকুট গলায় ফুলের মালা!’- জমিয়ে চলছে আইবুড়ো ভাত! কী কী ছিল আইবুড়ো ভাতের মেনুতে?
বর্তমানে ধীরে ধীরে এই বহুমুখী প্রতিভার অধিকারিনীর আয়ের উৎস একাধিক। প্রাথমিকভাবে বিভিন্ন রিয়ালিটি শোয়ে সঞ্চালনা করেন এছাড়াও, ঝুলিতে রয়েছে বিভিন্ন বিজ্ঞাপনের কাজ, বিভিন্ন ইভেন্টস এবং লাইভ শো, স্বামীর সঙ্গে যৌথভাবে সফল দুটি ইউটিউব চ্যানেলও চালান ভারতী টিভি এবং এলওএল (লাইফ অফ লিম্বাচিয়াস)। এই মুহূর্তে অভিনেত্রী মুম্বাই-এর এক বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করেন। এই শিল্পীর গাড়ির তালিকার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে মার্সিডিজ বেঞ্জ এবং অডি। বর্তমান সমাজের নবীন প্রজন্মের কাছে এক কথায় বলা যেতে পারে সঞ্চালিকা তথা কৌতুক শিল্পী ভারতী এক অন্যতম অনুপ্রেরণা।





