সফট পর্ন কনটেন্টের বিরুদ্ধে কড়া অবস্থান নিল কেন্দ্র সরকার। এবার বন্ধ করে দেওয়া হল একগুচ্ছ OTT প্ল্যাটফর্ম, যার মধ্যে রয়েছে পরিচিত নাম—ULLU, ALTT, DesiFlix, Big Shots, Boomex, Gulab App, Bull App, Jalva App, Wow Entertainment, ShowX এবং Adda TV-র মতো একাধিক অ্যাপ ও সাইট।
সরকারি সূত্রে খবর, এই প্ল্যাটফর্মগুলিতে এমন সমস্ত কনটেন্ট দেখানো হচ্ছিল যা ‘ইরোটিক’ বা যৌনগন্ধি, এবং তা ভারতের IT আইন ও অশালীনতা সংক্রান্ত নিয়ম ভাঙছে। মোট ২৫টি OTT চিহ্নিত করা হয়েছে, যেগুলোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে।
ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, এই অ্যাপগুলির বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ছিল অনেক দিন ধরেই। অভিযোগ, এগুলোতে এমন কনটেন্ট ছিল যা নাবালকদের কাছেও সহজেই পৌঁছে যেত। সেই কারণেই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
আইন অনুযায়ী, এই অ্যাপগুলি IT Act 2000-এর 67 ও 67A ধারা, ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর 294 নম্বর ধারা, এবং 1986 সালের ‘Indecent Representation of Women (Prohibition) Act’-এর 4 নম্বর ধারা লঙ্ঘন করেছে।
সরকারের কড়া বার্তা—ডিজিটাল কনটেন্টে কোনওভাবেই যেন অশালীনতা বা যৌন ইঙ্গিতমূলক বিষয় না থাকে। জনসাধারণ, বিশেষ করে কিশোরদের মানসিক স্বাস্থ্য ও মূল্যবোধ রক্ষা করতেই এই কঠোর পদক্ষেপ।
আরও পড়ুনঃ টলিউডে বড়সড় অঘটন! আগুনে পুড়ল ছাই স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকের সেট! কেমন আছেন কলাকুশলীরা?
উল্লেখ্য, এর আগেও মার্চ মাসে কেন্দ্র আরও ১৮টি OTT এবং তাদের ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ ও ৫৭টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল। সেই তালিকায় ছিল Dreams Films, Neon X VIP, MoodX, Besharams, Voovi, Mojflix, Yessma, Hunters, Rabbit, Nuefliks, Prime Play-সহ একাধিক সফট পর্ন প্ল্যাটফর্ম।
সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে—OTT জগতে শালীনতা বজায় রাখতেই হবে, না হলে থাকবে না কোনও রেয়াত।





