টলিউড হোক বা বলিউড (Bollywood) বিনোদন জগতে এমন অনেক শিল্পীরাই রয়েছেন যাঁরা ছিলেন একসময় সুপারহিট জুটি। কিন্তু ব্যক্তিগত জীবনে তাঁদের সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া হওয়ায় এখন একে অপরের মুখ দেখাতে কি পর্যন্ত বন্ধ হয়ে গেছে। বলিউডের এমনই এক সুপারহিট জুটি হল অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) ও রেখার (Rekha) জুটি।
এই দুই অভিনেতা অভিনেত্রীর অনেক অনুরাগীদেরই আগ্রহ রয়েছে যে, এনাদের কি আর সত্যিই কোনদিন একসঙ্গে দেখা যাবে না! তবে গুঞ্জন রয়েছে, জযয়া বচ্চনের জন্যই নাকি আর এই দুজনকে একসঙ্গে দেখা যায় না। তবে, একসময় জয়া বচ্চনকে এই বিষয়ে সাক্ষাৎকারে জিজ্ঞাসা করায় তিনি বলেন, “আমি কেন কিছু মনে করব? তবে আমি মনে করি এই বিষয়টা বাস্তবের থেকে অনেক বেশি রঙিন হয়ে উঠছিল। আর তাতেই তাঁদের পর্দায় একসঙ্গে দেখার সুযোগ হারিয়েছেন সকলে। তাঁরা দু’জনেই মনে করেছিলেন, এই বিষয়টা কাজের বাইরে অনেকটা বেশি এগিয়ে যাচ্ছে”।

তবে, হ্যা ‘যতটা রটে, তার কিছুটা বটে’। এই প্রসঙ্গ ধরেই বলা যায়, একবার জয়া বচ্চনকে জিজ্ঞাসা করা হয়েছিল অমিতাভ- রেখার কি সত্যিই প্রেম ছিল? এর উত্তরে তিনি বলেছিলেন, “যদি সেটাই সত্যি হতো, তাহলে ও অন্য কোথাও থাকত, তাই না! দর্শক ওদের পছন্দ করে পর্দার জুটি হিসেবে। সেটা ঠিক আছে। মিডিয়া ওর নাম প্রতিটা নায়িকার সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করেছে। আমার জীবনটা নরক হয়ে যেত, যদি আমি এগুলোকে গুরুত্ব দিতাম”।
আরও পড়ুনঃ “কান্না পাচ্ছে” বড় সংকটে পরীমণি! কোন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হলেন নায়িকা?
জয়া বচ্চনের উত্তরের মাধ্যমে অনেকের কাছেই স্পষ্ট করতে চায় তার বচ্চনকে নিয়ে কোনদিনই কোনো সমস্যা ছিল না। তবে, বলিউডের কান পাতলে নাকি শোনা যায় রেখাকে বাড়িতে নিমন্ত্রণ করায় বিগ বি’কে সাবধান করেছিলেন তিনি। খানিক নিজের স্বার্থের কথা চিন্তা করেই জয় বচ্চন বলেছিলেন, তিনি স্বামী এবং সন্তানদের নিয়ে সুখে সংসার করতে চান। বাইরের প্রভাব ফেলতে পেতে চান না তিনি।





