“কান্না পাচ্ছে” বড় সংকটে পরীমণি! কোন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হলেন নায়িকা?

বর্তমানে চলছে ভয়াবহ উত্তাল পরিস্থিতি প্রতিবেশী দেশে বাংলাদেশে। কিছুদিন আগে পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিকই ছিল। অনায়াসেই বিনা ঝঞ্ঝাটে মানুষ দেশ পারাপার করতে পারত। এই মুহূর্তে, সেই আসা-যাওয়া প্রায় বন্ধ বললেই চলে। এমনকি, বিনোদন জগতে এপার বাংলা ওপার বাংলার যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে বাংলা সিনেমা। এমন এই বিতর্কিত পরিস্থিতিতেও বিনোদন জগতে কিছুটা হলেও খুশির হাওয়া বইলেও মন খুলে আনন্দে সামিল হতে পারছে না দুই বাংলার সিনেমা (Cinema) প্রেমীরা।

এই প্রথমবার টলি পাড়ার সিনে দুনিয়ায় বাংলাদেশী নায়িকা, যিনি কিনা ওই বাংলার প্রথম সারির নায়িকাদের মধ্যে একজন। অভিনেত্রীর নাম পরিমনি। ইতিমধ্যেই, আজ অর্থাৎ ১৭ই জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর অভিনীত প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’। এই সিনেমায় অন্যতম মুখ্য ভূমিকায় দেখতে পাওয়া যাবে সোহম চক্রবর্তী এবং মধুমিতা সরকারকে। সিনেমা পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবরাজ সিনহা।

সিনেমা তার সময় অনুযায়ী রিলিজ করলেও এদেশে আসতে পারলেন না পরীমনি। দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে গতকাল অভিনেত্রী সমাজ মাধ্যমে লিখেছেন, “আগামীকাল ১৭ জানুয়ারি ২০২৫ এ আমার প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’ মুক্তি পাবে। আমার কাছে এই প্রথমটা একটু অন্যরকম। কারণ, এটা আমার কলকাতার প্রথম ছবি। ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত কিন্তু মন খারাপ হচ্ছে ভিষণ রকম। ভিসাটা হল না! খুব মিস করছি আমার ছবির টিমের সবাইকে। কান্না পাচ্ছে কিন্তু আমার”।

ভারতে তাঁর প্রথম ছবিতে অভিনয় করেও প্রচারের অংশ হতে পারেন নি। তাই তিনি আরও লিখে বলেন, “ডানা কাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না। যাইহোক, কলকাতা আমি যেতে পারিনি কিন্তু ‘ফেলুবক্সী’র ‘লাবণ্য’কে সবাই দেখতে পাবেন আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম”।