এতদিনে স্টার জলসার (Star Jalsha) পর্দায় এমন একটি ধারাবাহিক শুরু হয়েছে যার প্রত্যেকটি পর্ব দর্শকদের মুখে হাসি ফোটাচ্ছে। মাত্র তিন দিন হল টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হচ্ছে তেঁতুলপাতা (Tetulpata)। এর মধ্যেই দর্শকদের মনের জায়গা তৈরি করে ফেলেছে ধারাবাহিকের নায়িকা ঝিল্লি। এই চরিত্রে অভিনয় করছেন ঋতব্রতা দে। তার আগের ধারাবাহিক অষ্টমী সেভাবে জনপ্রিয় না হতে পারলেও তার বর্তমান ধারাবাহিক সারা ফেলছে দর্শক মহলে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, নিজের বিয়ে থেকে পালিয়ে নিজের প্রেমিকের সাথে দেখা করার জন্য শিমুল পুরায় এসে উপস্থিত হয়েছে ধারাবাহিকের নায়িকা ঝিল্লি। আসার পর থেকেই নানান কারণে নায়কের সাথে ঝামেলার সৃষ্টি হয়েছে তার। অবশেষে নায়কের বাড়িতেই এসে উঠতে হয়েছে তাকে। নায়ক ঋষির বোনের তিন ছেলে মেয়ে এখন খুব কাছের হয়ে উঠেছে ঝিল্লির। কিন্তু এসব একেবারেই মেনে নিতে পারছে না নায়ক।
তেঁতুলপাতা আজকের পর্ব ১৫ আগষ্ট (Tetulpata Today Episode 15 August)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, নায়িকাকে সবাই নতুন বউ ভেবে বরণ করতে আসে। এমন সময় সেখানে চলে আসে ঋষি। এরপর সে সবাইকে আসল সত্যিটা বলে। যেটা শুনে নায়কের মা একটু শান্ত হয়। এরপর ঝিল্লি তিনটে বাচ্চার সাথে তাদের ঘরে চলে যায়। তবে যাওয়ার আগে বেশ ভালো মতন কথা শুনিয়ে যায় ঋষিকে। বাড়ির প্রত্যেককে বুঝতে পারে এই মুহূর্তে এখানেই ঋষির ওপর একজনই কথা বলতে পারে আর সেটা হলো এই ঝিল্লি।
বাড়িতে ঢুকেই বিরাট কান্ড ঘটালো ঝিল্লি
কোকো মিষ্টি মোমো তিনজনের ঘরে গিয়ে গল্প করতে শুরু করে ঝিল্লি। তারা একে অপরের অনেক দুঃখ কষ্ট ভাগ করে নেয়। এরপর ঝিল্লি তাদের ঘরের দেওয়ালে এঁকে দেয় ঋষির ছবি। আর সেই ছবিটাকে সাজাই হুবহু কংসের মতন। যেটা দেখে খুব মজা পায় তিনটে বাচ্চা। এরপর রিঙ্কি এসে ঝিল্লির খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে। ঝিল্লি বুঝতে পারে এই বাড়ির লোকজন ভীষণ মজাদার। আর এখানে এসে তার খুব ভালো লাগতে শুরু করে।
আরো পড়ুন: ওস্তাদের মার শেষ রাতে! মিশকার হাতে মার খেতেই ফিরলো সূর্যের স্মৃতি
ঝিল্লি খাবারের থালা নিয়ে সবার সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করতে থাকে। এমন সময় ঋষি তার বোনের ছেলেমেয়েদের ঘরে গিয়ে দেখতে পায় সেই ছবিটা। সেটা দেখে ভীষণ রেগে যায় সে। সঙ্গে সঙ্গে খাবার জায়গায় এসে সবাইকে বলে, যে মেয়েটাকে তারা ভালোবেসে গল্প করতে করতে খাওয়াচ্ছে সেই মেয়েটা বিরাট কাণ্ড ঘটিয়েছে। কেউ বুঝতে পারে না নতুন করে আবার কি কান্ড ঘটিয়ে বসলে ঝিল্লি। লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে মোমো কোকো আর মিষ্টি।





