ওস্তাদের মার শেষ রাতে! মিশকার হাতে মার খেতেই ফিরলো সূর্যের স্মৃতি!

একেই হয়তো বলে ওস্তাদের মার শেষ রাতে। স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) ধারাবাহিকে এতদিন ধরে দেখা যাচ্ছিল নিজের স্মৃতি হারিয়ে ফেলে নিজেকে কলেজ পড়ুয়া মনে করছিল নায়ক সূর্য। সূর্যকে সুস্থ করে তুলতে এবং সমস্ত বিপদ থেকে আগলে রাখার উদ্দেশ্যে সব সময় তার পাশে থাকার চেষ্টা করছিল নায়িকা দীপা। কিন্তু এইবার ঘটে গেল এক বিরাট কান্ড।

বর্তমান গল্প অনুযায়ী, ইতিমধ্যেই দর্শকরা দেখেছেন সূর্যের পেছনে পড়েছিল তিনজন নায়িকা। দীপা, ইরা এবং মিশকা। দীপা অনেক চেষ্টা করেও সূর্যকে সবকিছু মনে করাতে পারেনি। কিন্তু ঠিক এই জায়গাতেই নিজের খেলা দেখালো মিশকা। সিনে ঢুকেই বাজিমাত করলো সে। এতদিনকার সমস্ত ভুল বোঝাবুঝি নাটক সবকিছুকে পিছনে ফেলে এক ঝটকায় সূর্যের হারিয়ে যাওয়া স্মৃতি ফিরিয়ে আনলো মিশকা। এই কাণ্ড দেখে অবাক দর্শক মহল।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ১৫ আগষ্ট (Anurager Chowa Today Episode 15 August)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, দীপা মিশকাকে সবার সামনে আসতে বললেও সে কিছুতেই বাথরুম থেকে বেরোতে চায় না কারণ তার এক চোখের কন্টাক্ট লেন্স খুলে পড়ে গিয়েছে। তবে কিছুক্ষণের মধ্যেই সেটা খুঁজে পেয়ে যায় মিশকা। তারপর বাইরে এসে সে বলে, লাবণ্যর কথা সে আর শুনবে না কারণ তাকে অনেক অপমান করা হয়েছে। লাবণ্য অনেক কান্নাকাটি করে দীপাকে বোঝায় যে এই মেয়েটা ছাড়া সূর্যকে সুস্থ করার আর কেউ নেই।

আরো পড়ুন: সম্প্রচারের আগেই প্রকাশ্যে টিআরপি তালিকা! এই সপ্তাহে রয়েছে এক বিরাট চমক!

তারপর বাধ্য হয়ে দীপা মিশকার কাছে ক্ষমা চায় আর নিজের পরিস্থিতিটা খুলে বলে। মিশকাও সবটা বোঝার নাটক করে। কিন্তু দীপার আরও একটা শর্ত রয়েছে। সে বলে সূর্যের কাছে যাওয়ার আগে তার চোখ দুটো পরীক্ষা করা হবে। আগে নিশ্চিত হতে হবে যে এই চোখ দুটোর রং আসলেই কালো। তারপর সে সূর্যের সামনে যেতে পারবে। এর মাঝেই সূর্য চলে আসে মিশকার সামনে কিন্তু অনেক বুদ্ধি করে মিশকা নিজেকে টিষ্কা বলে পরিচয় দেয় এবং সূর্যর বাড়ির লোকেদের বিশ্বাস অর্জন করে।

ফিরে আসলে সূর্যের স্মৃতি

এরপর দীপা মিশকাকে নিয়ে চলে যায় ডাক্তারের কাছে চোখ পরীক্ষা করতে। মিশকা তার আগেই পারিজাত সেনকে ফোন করে বলে দেয় সে যেন এমন কিছু একটা করে যাতে সবকিছু ভেস্তে যায়। এরপরই হাসপাতালে শোরগোল শুরু হয়। চারিদিক ধোয়ায় ভরে যায়। দীপা সূর্য আর বীরকে খুঁজতে বেরিয়ে পড়ে আর সেই সুযোগে মিশকা এখান থেকে চলে যায়। হঠাৎ করে সূর্যের মুখোমুখি হয়ে যাওয়ায় সে সূর্যের মাথায় সিলিন্ডার দিয়ে জোরে আঘাত করে। মাথায় হাত দিয়ে বসে পড়ে সূর্য। আর তারপর তার সমস্ত কিছু মনে পড়ে যায়। সে চিনতে পেরে যায় মিশকাকে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এত কাণ্ড করার পর অবশেষে মিশকার হাতে মার খেয়েই স্মৃতি ফিরলো সূর্যর।