সোনামনির জীবন অতিষ্ট করে তুলছে কূটনী ত্বরিতা! খলনায়িকার অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শক

বর্তমানে বাংলা বিনোদন (Entertainment) জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি। ব্যাক টু ব্যাক ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিচ্ছেন ছোটপর্দায় এই নায়িকা। চরিত্র পজেটিভ হোক বা নেগেটিভ তার অভিনয় বারবার মুগ্ধ করছে দর্শকদের। পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও তিনি নজর কেড়েছেন আপামর বাঙালি মহিলা দর্শকদের। তিনিই ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী রুম্পা দাস (Rumpa Das)।

কোন কোন ধারাবাহিকে অভিনয় করেছেন রুম্পা দাস?

অগ্নিপরীক্ষা, লক্ষ্মী কাকিমা সুপারস্টার, জীবন সাথী, হৃদয়হরণ বিয়ে পাশ, প্রথমা কাদম্বিনী, করুণাময়ী রাসমণি, গাঁটছড়ার মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী রুম্পা দাস। মাস কয়েক আগেই শেষ হয়েছে তার অভিনীত ধারাবাহিক কার কাছে কই মনের কথা। ধারাবাহিকে তুতুলের চরিত্রে অভিনয় করেছিলেন রুম্পা। পজেটিভ, প্রতিবাদী তুতুলের চরিত্রে অভিনয় করে দর্শকদের অনেক প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী।

কার কাছে কই মনের কথার পর শুভ বিবাহের হাত ধরে পর্দায় ফিরছেন অভিনেত্রী রুম্পা দাস

বর্তমানে অভিনেত্রীকে দেখা যায় স্টার জলসার নতুন ধারাবাহিক শুভ বিবাহতে। অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের এই নতুন ধারাবাহিকটিতে তেজ বসু মল্লিকের ভাইয়ের বউ অর্থাৎ ত্বরিতার চরিত্রে অভিনয় করছেন রুম্পা। চরিত্রটি যে আদতে একটি খল চরিত্র, যেটা এতদিনে স্পষ্ট বুঝে গিয়েছেন দর্শকরা। কার কাছে কই মনের কথা ধারাবাহিকের তুতুলের চরিত্রের একেবারেই বিপরীত চরিত্র এটি। তবে ইতিমধ্যেই ত্বরিতার চরিত্রে দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী রুম্পা।

সুধার সংসারে আগুন লাগাচ্ছে ত্বরিতা

সুধার বিষয়ে সবটা জেনেও না জানার ভান করে রইল সে। শুধুমাত্র সুধা আর তেজের সুখের সংসারে আগুন লাগানোর জন্য। তারপর সুধার জলের কলসি থেকে যাতে জল পড়ে যায় সে কারণে সুধার শাড়ি ধরে রেখেছিল ত্বরিতা। এমনকি ইমনকেও বারবার পিছন থেকে ইন্ধন জোগাচ্ছে ত্বরিতা। যাতে সুধা আর তেজের সংসার ভেঙে যায়। কারণে তেজ সুধা আলাদা হয়ে গেলেও বসু মল্লিক বাড়ির মালিকিন হবে সে। বসু মল্লিকের সমস্ত সম্পত্তি পাবে সে। আর সেই কারণেই একের পর এক ফন্দি আঁটছে ত্বরিতা। নিজের বরকেও নাচাচ্ছে নিজের ইশারায়।

আরও পড়ুন: পর্দায় ফিরছে পৃথ্বীরাজের কমলা, বিপরীতে থাকছেন জলসার জনপ্রিয় অভিনেতা!

শুভ বিবাহ ধারাবাহিকে ত্বরিতার চরিত্রে রুম্পা দাসের অভিনয় দেখে কী বলছেন দর্শকরা?

শুভ বিবাহ ধারাবাহিকে ত্বরিতার মতো ঠান্ডা মাথার খলচরিত্রে রুম্পার অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। সামাজিক মাধ্যমেও দর্শকদের মাঝে চর্চা শুরু হয়েছে এই চরিত্রটি নিয়ে। সামাজিক মাধ্যমে একজন নেটিজেন লিখেছেন “ঠাণ্ডা মাথার কুটনিগিরি ভিলেন কাকে বলে সেটা বুঝিয়ে দিচ্ছে শুভ বিবাহ সিরিয়ালের ত্বরিতা। সব দর্শকদের মধ্যেই ওকে দেখলেই গালাগাল দেওয়ার মতন প্রবণতা তৈরি হচ্ছে। ধারাবাহিকটি দেখলেই রুম্পা দাসের অসাধারণ অভিনয়ের দক্ষতার পরিচয় পাওয়া যাচ্ছে।” আপনাদের কেমন লাগছে ত্বরিতার চরিত্রে রুম্পা দাসের অভিনয়?