স্টার জলসার (Star Jalsha) পর্দায় মাস খানেক আগেই শুরু হয়েছে ম্যাজিক মোমেন্টের নতুন ধারাবাহিক রোশনাই (Roshnai)। হিন্দি সিরিয়াল ঝনকের গল্পের আদলে এবার স্টার জলসার পর্দায় শুরু হয়েছে এই নতুন ধারাবাহিকটি। যার মাধ্যমে প্রায় দেড় বছর পর পর্দায় ফিরেছেন অভিনেতা শন ব্যানার্জী (Sean Banerjee)। মন ফাগুনের পর এই ধারাবাহিকটির হাত ধরেই পর্দায় ফিরেছেন শন। তবে এই ধারাবাহিকটিতে শনের বিপরীতে রয়েছেন গাঁটছড়া খ্যাত অভিনেত্রী অনুষ্কা গোস্বামী (Anushka Goswami)।
রোশনাইয়ের চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী। তবে রোশনাই ধারাবাহিক যে চরিত্রটি সবচেয়ে বেশি দর্শকদের নজর কেড়েছে সে হল রোশনাইয়ের বড় দিদি গরিমা। ধারাবাহিকে এই চরিত্রটিতে অভিনয় করেছেন অভিনেত্রী লেখা চ্যাটার্জী। শুরুর থেকেই গরিমার চরিত্রটি নজর কেড়েছিল দর্শকদের। ধারাবাহিকের প্রথম পর্বে গরিমার সৌন্দর্য, ব্যবহার দেখে মুগ্ধ করেছিলেন দর্শকরা। এমনকি ধারাবাহিকের প্রথমদিকে এও দেখা গেছে যে রোশনাইকে যখন তার মা নাচ করার জন্য মারতে উঠেছিলেন তখন রোশনাইকে বাঁচাতে এগিয়ে এসেছিল গরিমার এই দিদি।

তবে সময় আর পরিস্থিতি গরিমার চরিত্রে এসেছে পরিবর্তন। শুরুর থেকেই আরণ্যককে ভালোবেসে গেছে সে। বিনা শর্তে সে পাশে থেকেছে নিজের ভালোবাসার মানুষের। এমনকি মায়ের সঙ্গেও আরণ্যকের জন্য তর্কাতর্কি করেছে গরিমা। সর্বদাই সে পাশে থেকেছে আরণ্যকের। কিন্তু সময় যত এগিয়েছে রোশানাইয়ের প্রতি দুর্বলতা বেড়েছে আরণ্যকের।
রোশনাই আরণ্যকের বিয়ের কথা জেনে গেল গরিমা
পরিস্থিতির চাপে রোশনাইকে বিয়ে করলেও সেকথা পুরোপুরি গরিমার থেকে লুকিয়ে গেছে আরণ্যক। তারপরই থেকেই একনাগাড়ে গরিমাকে মিথ্যে কথা বলতে থাকে আরণ্যক। সে না গরিমাকে পুরোপুরি আপন করেছে না রোশনাইকে। তবে সম্প্রতি রাজেশের কারণে রোশনাই ও আরণ্যকের বিয়ের ব্যাপারে সবটা জেনে গেছে গরিমা। তারপরই মানসিকভাবে ভেঙে পড়ে সে। একের পর এক প্রশ্ন সে ছুঁড়ে দেয় আরণ্যকের দিকে।
আরও পড়ুন: টিআরপি টানতে পর্ণার পর ফুলকিকে কপি করল অনুরাগের ছোঁয়া! প্রোমো দেখে বিরক্ত দর্শক!
গরিমার সম্পর্কে কী বলেছেন নেটিজেনরা?
ধারাবাহিকে গরিমার এই পরিস্থিতি দেখে চোখের জল ধরে রাখতে পারেনি দর্শকরাও। গরিমার মতো একটি মেয়েকে শুরুর থেকেই খল নায়িকার আসনে বসাতে নারাজ ছিলেন দর্শকরা। তবে বর্তমানে গরিমার পরিস্থিতি দেখে ভীষণ কষ্ট পান সকলে। একজন ব্যক্তি লিখেছেন একজন মেয়েই বুঝতে পারবে গরিমার কষ্ট। কেউ এক্ষেত্রে দেখতে পাবে না আরণ্যকের দোষগুলো। আরেকজন লিখেছেন গরিমা যা করেছে সবটাই পরিস্থিতির চাপে কিন্তু কখনই তাকে সত্যিকারের ভালোবাসেনি আরণ্যক। ফলে বোঝাই যাচ্ছে গরিমার পরিস্থিতি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন দর্শক। আপনাদের এই বিষয়ে কী মত? এক্ষেত্রে দোষী কে





