জনপ্রিয় মেগায় ইতি টেনে জলসায় আসছে নতুন ধারাবাহিক! বিদায় নিচ্ছে কোন মেগা?

স্টার জলসা (Star Jalsha) হোক বা জি বাংলা (Zee Bangla), চলতি সময়ে একের পর এক নতুন ধারাবাহিক আসছে একের পর এক নতুন ধারাবাহিক। পুরোনো হোক বা নতুন, টিআরপি (TRP) তালিকায় স্লট হারিয়ে ফেলা ধারাবাহিকগুলোকে বিদায় জানিয়ে পর্দায় আসছে জনপ্রিয় প্রযোজনা সংস্থার একের পর এক নতুন ধারাবাহিক। যার হাত ধরে পর্দায় কামব্যাক করেছেন টেলিপাড়ার তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা।

সম্প্রতি স্টার জলসার পর্দায় সুরিন্দর ফিল্মস প্রযোজিত ধারাবাহিক ভক্তির সাগর এবং ম্যাজিক মোমেন্টের প্রযোজিত ধারাবাহিক জল থই থই ভালোবাসাকে বিদায় জানিয়ে চ্যানেল নিয়ে এসেছে দুটো অসাধারণ গল্প। শুরু হয়েছে সুরিন্দর ফিল্মসের উড়ান যার মাধ্যমে পর্দায় ফিরেছেন প্রতীক সেন এবং নবাগতা অভিনেত্রী রত্নপ্রিয়া দাস এবং অ্যাক্রোপলিস প্রযোজনা সংস্থার শুভ বিবাহ হাত ধরে পর্দায় ফিরছেন অভিনেত্রী সোনামনি সাহা এবং হানি বাফনা।

ইতিমধ্যেই দর্শকরা দারুন পছন্দ করেছেন এই ধারাবাহিক দুটিকে। ফলে বেড়েছে এই দুটি ধারাবাহিকের টিআরপিও। প্রতীক সেনের উড়ান এবং স্লট দখল করতে না পারলেও শুরুতেই ছক্কা মেরেছে সোনামনি সাহা এবং হানি বাফনার শুভ বিবাহ। জল থই থই ভালোবাসার পর শুরুর থেকেই রাত ৯ টার স্লটে রাজত্ব কায়েম রেখেছে তারা। পর্দায় দারুণ জমে উঠেছে ধারাবাহিকটি। দর্শকদের মাঝেও সুধা আর তেজ বসু মল্লিকের রসায়ন নিয়ে শুরু হয়েছে আলোচনা।

স্টার জলসায় আসছে তেঁতুলপাতা

তবে এই দুটি ধারাবাহিক ছাড়াও সম্প্রতি জানা গেছে পর্দায় আসছে নতুন ধারাবাহিক তেঁতুলপাতা। টিম ওয়ার্ক প্রযোজনা সংস্থা হাত ধরেই এবার পর্দায় আসছে একান্নবর্তী পরিবারের এই ভিন্ন স্বাদের গল্প। যেখানে মুখ্য ভূমিকা অভিনয় করতে দেখা যাবে অভিনেতা গৌরব চ্যাটার্জীকে এবং গৌরবের বিপরীতে ধারাবাহিকটিতে অভিনয় করছেন ঋতব্রতা দে। ইতিমধ্যেই পর্দায় মুক্তি পেয়েছে ধারাবাহিকটির প্রথম প্রোমো। যা দেখে ধারাবাহিকটি নিয়ে তুঙ্গে রয়েছে দর্শকদের উত্তেজনা।

আরও পড়ুন: দর্শকদের অনুরোধে ফিরে এলো রানী! বড় খবর তোমাদের রানীতে!

তেঁতুলপাতার পর স্টার জলসায় নতুন ধারাবাহিক

তবে এবার শোনা যাচ্ছে তেঁতুলপাতার পর স্টার জলসায় আসছে আরও একটি নতুন ধারাবাহিক। জানা গেছে জনপ্রিয় প্রযোজনা সংস্থা টেন্ট সিনেমাকে আসন্ন এই প্রজেক্টটির দায়িত্ব দিয়েছে স্টার জলসা। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি সময়ে স্টার জলসার পর্দায় চলছে টেন্ট সিনেমার দুটি ধারাবাহিক, তোমাদের রানী এবং বঁধুয়া। যার মধ্যে সন্ধ্যে ৬টার স্লটে শুরুর থেকেই কামাল করেছে তোমাদের রানী। ইতিমধ্যেই শুরু হয়েছে এই নতুন ধারাবাহিকের কাস্টিং। তবে আসন্ন এই ধারাবাহিকটিতে মুখ্য চরিত্রে কারা অভিনয় করছেন, এবার সেটাই দেখার পালা।