বর্তমানে বাংলা টেলিভিশনের (Bengali Television) মুক্তি পাচ্ছে একের পর এক নতুন নতুন ধারাবাহিক। পুরোনো বা টিআরপি (TRP) তালিকায় পুরোনো জনপ্রিয়তা হারিয়ে ফেললেন বর্তমানে ধারাবাহিকগুলোকে বাইরের পথ দেখাচ্ছে চ্যানেল। আর সেই জায়গায় আসছে বাংলার জনপ্রিয় প্রযোজনা সংস্থার একের পর এক নতুন নতুন ধারাবাহিক। যার হাত ধরে পর্দায় ফিরছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
বর্তমানে জি বাংলা ও স্টার জলসার পর্দায় শুরু হয়েছে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক। যার ভিন্ন স্বাদের কাহিনী মন জয় করে নিয়েছে দর্শকদের। ইতিমধ্যেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে গৌরব চ্যাটার্জী এবং ঋতব্রতা দে অভিনীত নতুন ধারাবাহিক তেঁতুলপাতা। ইতিমধ্যেই ধারাবাহিকটি নজর কেড়েছে দর্শকদের। তাছাড়া জি বাংলার পর্দায় সম্প্রতি শুরু হয়েছে কাজল নদীর জল ও অমর সঙ্গী। যার হাত ধরে পর্দায় ফিরেছেন অভিনেতা নীল ভট্টাচার্য, শ্যামৌপ্তি মুদলি ও অভিনেত্রী অরুণিমা হালদার এবং মৈনাক ব্যানার্জী।

তবে এই ধারাবাহিকগুলো ছাড়াও জানা গেছে জি বাংলার পর্দায় আসতে চলেছে নীলাঞ্জনা সেনগুপ্তর নতুন প্রযোজনা সংস্থা নিনি চিনি’স মাম্মার প্রযোজিত প্রথম ধারাবাহিক আনন্দী। ইতিমধ্যেই জি বাংলার পর্দায় মুক্তি পেয়েছে ধারাবাহিকটির প্রথম প্রোমো। যা ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। আসন্ন এই ধারাবাহিকটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন অভিনেত্রী অন্বেষা হাজরা এবং ঋত্বিক মুখার্জী।
গোর্কির মা গল্পে মুখ্য ভূমিকায় থাকছেন অনন্যা চ্যাটার্জী
তবে এবার শোনা গেল সুসংবাদ। পর্দায় আসছে গোর্কির মা। ইতিমধ্যেই শুরু হয়েছে গোর্কির মা গল্পের শুটিং। খুব শীঘ্রই মুক্তি পাবে গোর্কির মার প্রথম ঝলক। জানা যাচ্ছে আসন্ন এই গল্পে মুখ্য ভূমিকায় থাকছেন বাংলার জনপ্রিয় নায়ক এবং নায়িকা। মুখ্য ভূমিকায় থাকছেন অভিনেত্রী অনন্যা চ্যাটার্জী। জানা যাচ্ছে এক মা ও এক ছেলের গল্প দেখানো হবে এখানে।
আরও পড়ুন: জলসার গুঁতোয় জি বাংলা অন্ধকার! ধরা বাঁধা প্রথম স্থান ছিনিয়ে নিল জলসা! টিআরপিতে বড় চমক!
কোথায় দেখা যাবে গোর্কির মা?
সূত্রে খবর, আসন্ন এই গল্পে অনন্যা চ্যাটার্জী ছাড়াও মুখ্য ভূমিকায় থাকবেন অভিনেতা সৌরভ দাস এবং দর্শনা বণিক। জানা গেছে ক্যামেলিয়া প্রোডাকশন হাউজের হাত ধরে আসবে এই নতুন গল্প। যার পরিচালনার দায়িত্বে থাকবেন জনপ্রিয় পরিচালক দেবালয় ভট্টাচার্য। তবে ধারাবাহিক নয়, গোর্কির মা মুক্তি পাবে ওটিটিতে। খবর, একটি নতুন ওটিটি চ্যানেলে মুক্তি পাবে এই নতুন ওয়েব সিরিজটি।





