বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) সাপ্তাহিক ফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন বাংলার দর্শক। প্রত্যেক সপ্তাহেই বৃহস্পতিবার করে এই ফল প্রকাশ করা হয়ে থাকলেও কিছু কিছু সপ্তাহে এর ব্যতিক্রম দেখা যায়। এই টিআরপি দর্শকদের জানান দেয় তাদের পছন্দের ধারাবাহিকটি আর কতদিন টেলিভিশনের পর্দায় টিকে থাকতে পারবে।
বর্তমানে টিআরপি প্রতিটি ধারাবাহিকের ক্ষেত্রে এবং প্রত্যেকটি ধারাবাহিক প্রদর্শনকারী চ্যানেলের ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠছে। এখন টিআরপি ছাড়া কোন ধারাবাহিক একমাসও টিকে থাকতে পারে না। বৃহস্পতিবারে যে বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ করা হয় সেটা থেকে অনেক কিছু বুঝতে পারেন ভক্তরা।
দেরি না করে এবার দেখে নিন এই সপ্তাহে কোন ধারাবাহিকটি কোন জায়গা দখল করেছে। বর্তমান সপ্তাহে টিআরপি তালিকায় রাজ করছে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক। বাংলার দর্শক মহলকে তাক লাগিয়ে একেবারে প্রথম স্থান দখল করেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৮।
দ্বিতীয় স্থানে অবস্থান করছে জি বাংলা চ্যানেলের ফুলকি। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৭। তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসা গীতা LLB। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৭.৪ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই মেগা।
এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা। এই সপ্তাহে ৭.৩ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। পঞ্চম স্থান দখল করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে জি বাংলার জগদ্ধাত্রী ধারাবহিক। এই ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৭.১।
আরও পড়ুনঃ জন্মদিনে দিদার আবেগঘন পোস্ট! বছর তিনের ছোট্ট প্রিয়াঙ্কা কন্যাকে কি উপহার দিলেন তিনি?
1st •• পরিণীতা 7.8
2nd •• ফুলকি 7.7
3rd •• গীতা LLB 7.4
4th •• কথা 7.3
5th •• জগদ্ধাত্রী 7.1





