জন্মদিনে দিদার আবেগঘন পোস্ট! বছর তিনের ছোট্ট প্রিয়াঙ্কা কন্যাকে কি উপহার দিলেন তিনি?

হাঁটি হাঁটি পা পা করতে করতে পার করল তিন তিনটে বছর। দেখতে দেখতে পূর্ণ করল তিন বছর এই স্টারকিড। অবশ্য এই স্টার কিড জান তারকাদের থেকে এক কাঠি উপরে। বয়স ৩ বছর হল পরিবার ছাড়া বহির্জগতের কাউকেই মুখ দেখায়নি তার অভিভাবক। প্রিয়াঙ্কা-নিকের (Priyanka Chopra) কন্যা, নাম মালতী মেরি।

এই ফুটফুটে একরত্তির জন্মদিনের শুভেচ্ছা বার্তা এলো দিদা মধু চোপড়ার তরফ থেকে। একগুচ্ছ অদেখা ছবি নিয়ে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে কোথাও তিনি দিদা হয়ে নাতনির জন্য পালন করছে না না কর্তব্য আবার কোথাও ভালোবাসাসহিত ফুলের মালা তৈরি করে পরিয়ে দিচ্ছে নাতনির গলায়।

এই আদুরে ভিডিও পোস্ট করে মধু চোপড়া লেখেন, “আমাদের জীবনের আলোকে জন্মদিনের শুভেচ্ছা। মালতী মেরি, তোমার মতোই তোমার জন্মদিনও যেন উজ্জ্বল ও মায়াময় হয়ে ওঠে।” এই ভিডিও দেখে একজন নেটিজেন মন্তব্য করেছেন, “নজর যেন না লাগে। রাজকন্যাকে অনেক ভালবাসা।”

নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের চার বছর পর ঘর আলো করে আসে মালতী। সারোগেসির মাধ্যমে মা হয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। শোনা যায় জন্মের পর ১০০ দিনের ও বেশি সময় ধরে এনআইসিইউতে রাখতে হয়েছিল সদ্যজাতকে। রাম মন্দির দর্শন হোক কিংবা ছুটিতে দেশ-বিদেশ ভ্রমণ হোক সবকিছুর মধ্যেই চোপড়া এবং জোনাস ফ্যামিলিতে আকর্ষণিক কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ছোট্টো মালতী।