টলিউড (Tollywood) ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেতা। পরিচালক প্রযোজকরা ঋত্বিকের সঙ্গে কাজ করার জন্য রীতিমত চাতক পাখির মত চেয়ে থাকে। জাত অভিনেতা শব্দটি ঋত্বিকের সাথে একেবারে মানানসই। এক কথায় একেবারে অসাধারণ একজন অভিনেতা তিনি।
ঋত্বিকের অভিনীত জনপ্রিয় কিছু ছবি হল মাছের ঝোল, বিবাহ ডায়েরি, পরিণীতা, জ্যেষ্ঠ পুত্র, ভিঞ্চি দা, ধর্মযুদ্ধ, বিনি সুতোয় ইত্যাদি। সম্প্রতি কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত সন্তান। সেখানে মুখ্য ভূমিকায় থাকছে ঋত্বিক। ঋত্বিকের সাথে আছে শুভশ্রী, অহনা সহ আরও অনেকে। মিঠুন চক্রবর্তী থাকছেন ঋত্বিকের বাবার ভূমিকায়।
ইন্ডাস্ট্রিতে কাজের অভাব নিয়ে অকপথ ঋত্বিক
ইন্ডাস্ট্রিতে এত বছর থাকার পরেও বর্তমানে যেভাবে কাজের সংখ্যা কমে আসছে সেই নিয়ে চিন্তিত প্রত্যেকেই। অসংখ্য অভিনেতা অভিনেত্রী এর আগে এই নিয়ে কথা বলেছে। এবারে ঋত্বিক চক্রবর্তীও সেই নিয়ে মুখ খুললেন। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে অভিনেতা নিজের মতামত জানান।
ঋত্বিকের কথায় “কাজের সংখ্যা যে ভাবে কমছে, তা যথেষ্ট উদ্বেগের। প্রযোজক এবং পরিচালক, সকলেই ছবির সংখ্যা কমিয়েছেন। তাই পরিস্থিতি আরও কঠিন হয়েছে। ইন্ডাস্ট্রির একজন সদস্য হিসেবে আমি চিন্তিত। আবার ওটিটি এবং টিভিতে কাজের সুযোগ কিছুটা বেড়েছে। তবে প্রত্যেকেই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য নিজের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।”
আরও পড়ুনঃ “বর্তমান ইন্ডাস্ট্রি এখন আর উন্নত নেই, মানুষের রুচি নিম্নমানের হয়ে গিয়েছে”- বিস্ফোরক অপর্ণা সেন!
নিরাপত্তাহীনতায় ভোগেন কিনা সেই নিয়ে প্রশ্ন করলে ঋত্বিক বলেন “অভিনয় যে অনিশ্চিত পেশা, সেটা জেনেই তো এসেছি। আমার কেরিয়ার কতটা দীর্ঘ হবে, সেই নিরাপত্তাহীনতা সারা ক্ষণই তাড়া করবে। তাই আমি আগে, না কি আমার আগে বা পরে কারা রয়েছেন— এই ধরনের কোনও প্রতিযোগিতায় না-গিয়ে চেষ্টা করি আমার রানওয়েটা যেন ২০ বা ২৫ বছরের হয়। তার দিকেই মনোনিবেশ করার চেষ্টা করেছি। কিন্তু তার পরেও সবটা তো আমার হাতে থাকে না। একটা খুবই সচল এবং কর্মব্যস্ত ইন্ডাস্ট্রিতেও অভিনেতাকে নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে যেতে হয়।”





