আজকালকার দিনে, বিনোদন জগতে মনোরঞ্জনের জন্য কি বল সিরিয়াল একমাত্র উপকরণ নয় এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনেরগেম শো, রিয়েলিটি শো। বাংলায় বিভিন্ন রিয়ালিটির শো এর মধ্যে অন্যতম জনপ্রিয় শো জি বাংলার ‘সারেগামাপা’ (Sa Re Ga Ma Pa) যা শুধু আজকের জন্য নয়,আপামোর বাঙালির খুবই প্রিয়। প্রতিবছর গানের এই প্রতিযোগিতার শোয়ের জন্য অপেক্ষা করে থাকে বাংলার শত শত দর্শকেরা।
বর্তমানে, এই শোয়ের দিন যত এগোচ্ছে প্রতিযোগিতার মধ্যে লড়াই আরও এক ধাপ করে বেড়ে চলছে। এই শো-এর সঞ্চালক অভিনেতা আবির চ্যাটার্জী এবং বিচারকের আসনে রয়েছে জাভেদ আলী, রাঘব চট্টোপাধ্যায়, শান্তনু মৈত্র, ইন্দ্রদীপ দাশগুপ্ত, ইমন চ্যাটার্জি এবং জোজো। এই মুহূর্তে সারেগামাপাতে চলছে মকর সংক্রান্তি উদযাপন। আর এই দিনের পর্বে সকল প্রতিযোগিতার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য প্রতিযোগী সাঁই শাস্ত্রীর গান মন ছুঁতে পারেনি বিচারক ইন্দ্রদীপের।
এই দিন রাজুদা বাউলের সঙ্গে সাঁই শাস্ত্রীর পারফরম্যান্স ছিল। রাজস্থানী লোকগানের সঙ্গে বাংলার বাউল গানের যুগলবন্দী ছিল লক্ষণীয়। সকলে এই গানটা শোনার পর গোল্ডেন গিটার দিলেও খুশি হলেও সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। সাঁই এইদিন ‘লুক ছুপ না যাও জি’ গানটি পরিবেশন করেন।
আরও পড়ুনঃ ফলোয়ার্স বাড়ানোর চক্করে সর্বনাশের মুখে নায়িকা! বেশি লোভ করতে গিয়ে বিরাট বিপদে অভিনেত্রী!
ইন্দ্রদীপ প্রতিযোগীর ঠিক-ভুল ধরিয়ে দিয়ে বলেন, “ভলিউম ছিল। কিন্তু আপনি ছিলেন না গানটির মধ্যে। সোজা সোজা গাইছিলেন। লচক ছিল না গানের মধ্যে। আমি অন্তত কোনও রাজস্থান পাইনি গানটায়”। এটা শুনে ইমন অন্যান্য প্রতিযোগীদের সাঁইয়ের কথা জিজ্ঞাসা করে বলে, তাঁর সেদিন জ্বর ছিল। এই শুনে ইন্দ্রদীপ বলেন, “আমি ১০৩ জ্বর নিয়েও লোকজনকে গাইতে শুনেছি। ফাটিয়ে দিতে দেখেছি। সেটা এক্সকিউজ নয়। আমরা ট্যাক্সির মতো। মিটার ডাউন তো গাড়ি যেতে হবে”।





