বর্তমান সময়ের সকলেই সোশ্যাল মিডিয়াতে (Web Series) ফলোয়ার্স বাড়ানোর নেশায় মত্ত। কিভাবে ইনস্টাগ্রাম, ফেসবুকে জনপ্রিয় হওয়া যায়, ফলোয়ার্স সংখ্যা বাড়ানো যায় সেই নিয়েই ব্যস্ত রয়েছে সবাই। এবার সেরকমই ফলোয়ার্স বাড়ানোর খেলায় মেতে উঠেছেন জনপ্রিয় অভিনেত্রী (Famous Actress)। আর তাতেই হল মহা বিপদ।
আসলে ফলোয়ার বাড়ানোর ইঁদুর দৌড়ে যেন নিজের জগতেই ব্রাত্য হয়ে পড়েছেন তিনি। ফলে বোল্ড শ্যুট কিংবা রিল বানিয়ে অচিরেই ফলোয়ারের সংখ্যা বাড়ানোর খেলায় মেতে উঠেছেন অভিনেত্রী। আর এই ফলোয়ারের সংখ্যা বাড়ানোই হল কাল। এর জেরেই বিপদের মুখে অভিনেত্রী। একদিন ফলোয়ার বাড়ানোর অদ্ভুত এক খেলায় সামিল হলেন অভিনেত্রী।
তাঁরা ফন্দি আঁটেন যে, সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো খবর প্রকাশ করবেন। সিরিয়ালের জনপ্রিয় নায়িকা হার্ট অ্যাটাকে প্রয়াত হয়েছেন। আর এতেই বাড়বে ফলোয়ার্স সংখ্যা। তবে এটি বাস্তবের ঘটনা নয়, এটি আসলে নতুন একটি ওয়েব সিরিজের গল্প। ক্লিক ওটিটি প্ল্যাটফর্মের নতুন নিবেদন ফলোয়ার্স। সম্প্রতি এই ওয়েব সিরিজের এক ঝলক প্রকাশ পেয়েছে।
স্কাইপ্যানস কমিউনিকেশনের প্রযোজনায় ফলোয়ার্স পরিচালনা করছেন রাজদীপ ঘোষ। অভিনয় করছেন শান্তিলাল মুখোপাধ্যায়, ইন্দ্রাশিস রায়, সোহিনী গুহ রায়, অম্লান মজুমদার, সামিউল আলম এবং স্যান্ডির মতো অভিনেতা-অভিনেত্রীরা। কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন অম্লান মজুমদার। চিত্রগ্রহণে রয়েছেন শুভজিৎ রায়। সম্পাদনার দায়িত্বে রয়েছেন কুশল চৌধুরী।
আরও পড়ুনঃ ছয় বছরের ছোট্ট অক্ষয়ের সাথে কি করেছিল লিফ্ট ম্যান? জানলে আঁতকে উঠবেন আপনিও!
ওয়েব সিরিজের গল্প অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো খবর প্রকাশ করে বলা হবে যে, ‘লক্ষ্মী’ সিরিয়ালের জনপ্রিয় নায়িকা হিয়া বোস হার্ট অ্যাটাকে প্রয়াত হয়েছেন। পরিকল্পনা অনুযায়ী এক নির্জন দ্বীপে সৌম্যর সঙ্গে গা ঢাকা দেন হিয়া। কিন্তু ঘটনার নানারকম দোলাচলেও নিজের ফলোয়ার বাড়াতে মরিয়া হিয়া আচমকাই খুন হয়ে যান। এটাই হল রহস্য, আর এই রহস্যের সমাধান করতে গেলে দেখতে হবে নতুন ওয়েব সিরিজ।





