বর্তমানে ইউটিউবাররা ( Youtubers ) নানান বিষয় নিয়ে সমালোচনা করে জনপ্রিয়তার শিখরে উঠে যান ও এইভাবে তারা নিজেরাও একটা মোটা অর্থ রোজগার করেন। বিভিন্ন সময় বাংলা ছবির বিভিন্ন গল্প থেকে শুরু করে বাংলা ধারাবাহিকের বিভিন্ন বিষয় তুলে এনে ইউটিউবাররা দেখান তার মধ্যে কত অযৌক্তিক বিষয় আছে! আর এই সব বিষয়গুলোকে খুব সুন্দর ভাবে সমালোচনা করে দর্শকের হাসির খোরাক করে প্রস্তুত করেন ইউটিউবাররা। সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা ( Sandy Saha ) একটি সমালোচনার ভিডিও ( Trolling video )করে নিরাপত্তার চিন্তায় ভুগছেন!
ইউটিউবার স্যান্ডি সাহাকে সকলেই চেনেন তার ভিডিওর জন্য। রাজনীতির বিভিন্ন তারকাদের নিয়ে তিনি বিভিন্ন সময় নানান সমালোচনা মূলক ভিডিও তৈরি করেন এবং সেই ভিডিওকে এমনভাবে মানুষের সামনে তুলে ধরেন যা দেখে মানুষ না হেসে পারেন না। এর আগে তৃণমূলের তারকা বিধায়ক মিমি চক্রবর্তীকে নিয়ে এরকম একটি সমালোচনামূলক ভিডিও করেছিলেন ইউটিউবার স্যান্ডি সাহা। ভীষণভাবে সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি ইউটিউবার স্যান্ডি সাহা এরকম আরেকটি সমালোচনামূলক ভিডিও তৈরি করেছেন। দেশের বাইরে গিয়ে স্যান্ডি সাহা পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ করে একটি ভিডিও বানান। ভিডিওতে দেখা যায় সাদা নীল রংয়ের শাড়ি পরেছেন জনপ্রিয় ইউটিউবার, মাথায় পরেছেন নকল চুল। তিনি নিজের নাম দিয়েছেন ‘ক্ষমতা পিসি’। এরপর মাননীয়ার বলা কিছু কথাকে নিয়ে স্যান্ডি ভিডিওটা তৈরি করেছেন।
এরপর ক্ষমতা পিসি সেজে তিনি বলেন, “কত কত ব্যবসার আইডিয়া আমি দিয়েছি। পুজোতে বলেছিলাম ঘটি গরম বিক্রি করো। আমার কথা শুনলেই বড়লোক হবে, আমি বলেছিলাম দুর্গাপুজোতে ব্যবসা করো, ব্যবসা করলেই লাখ লাখ টাকা। তোমরা শুনলে না কিন্তু এখানে আমার কথা শুনে ছোলা বাদাম বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করছে। আমার কথা শুনে ব্যবসা করো।”- এই ভিডিও দেখে বোঝা যাচ্ছে যে, পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরির বেহাল দশা এবং বেকার সমস্যা নিয়ে বলতে গিয়ে একবার যে ব্যবসা করার কথা বলেছিলেন সেই কথাটাকেই এই ভিডিওতে হাসির খোরাক করে উপস্থাপন করা হয়েছে।
আরও পড়ুন: দেবীপক্ষে মায়ের আগমন! চিত্রাকে ব’ধ করতে হাজির অগ্নির জন্মদাত্রী মা!
তবে এই ভিডিও করবার পর থেকেই স্যান্ডি সাহা ভয় পাচ্ছেন! তার মনে হচ্ছে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রীকে নিয়ে যে ভিডিও তৈরি করেছেন তার কারণে তাকে গ্রেফতার হতে হবে না তো? নিজের এই আশঙ্কার কথা স্যান্ডি সাহা নিজেই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়েছেন। স্যান্ডি সাহা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখেছেন, “আমি কি খুব শীঘ্রই ই জেলে যাবো?” এই ভিডিওর জন্য কমেন্ট বক্সে অনেকেই তাকে বলেছেন, “ তুমি আর এ দেশে ফিরো না। বিদেশেই থেকে যাও সেটাই তোমার জন্য নিরাপদ।”





