দেবীপক্ষে মায়ের আগমন! চিত্রাকে ব’ধ করতে হাজির অগ্নির জন্মদাত্রী মা!

স্টার জলসার ( Star jalsha ) জনপ্রিয় ধারাবাহিক কথা ( Kotha )। এই ধারাবাহিকে দেখা যায় অগ্নিভ আর কথা পরিস্থিতির চক্রব্যূহে পড়ে একে অপরকে বিয়ে করতে বাধ্য হয়। এরপর কর্তা দাদুর মান সম্মান রাখতে অগ্নিভকে বিয়ের প্রত্যেকটা নিয়ম মানতে বাধ্য করে কথা। অন্যদিকে একটার পর একটা বাধা-বিপত্তির মধ্যে দিয়ে যেতে যেতে অগ্নিভ আর কথা একে অপরের প্রতি ক্রমশ দুর্বল হয়ে পড়ে। একে অন্যের বিপদে তারা ঢাল হয়ে দাঁড়ায়।

এই ধারাবাহিকে বর্তমানে দেখা যায় যে, একটি মন্দিরের রহস্য ভেদ করতে কায়দা কানুন টিমসহ অগ্নিভ , কথা, অঙ্কিত , জুনি সকলে মিলে একটা গ্রামে যায়। সেখানে ছদ্মবেশে পৌঁছে যায় ম্যান্ডি আর প্রান্তিক ও। মন্দিরের মধ্যে থাকা মূল্যবান পাথর খুঁজতে সেখানে চলে যায় তারা। অন্যদিকে এই জায়গাতেই জুনির জন্য ভয়ঙ্কর একটা ফাঁদ পেতে রাখে প্রান্তিক, সেখান থেকে তাকে বাঁচায় অঙ্কিত। সকলে মিলে যখন জুনিকে খুঁজে পায় না, তখন কথা খুব ভেঙে পড়ে।

অন্যদিকে প্রান্তিক জুনিকে আটকে রেখে তাকে জোর করে বিয়ে করতে চায়। জুনি জানিয়ে দেয়, সে বিয়ে করবে না, প্রয়োজনে সে মরতে রাজি। এইসময় অঙ্কিত সেখানে আসে আর জুনিকে বাঁচাতে নিজের হাত কেটে সিঁদুর পরিয়ে দেয় জুনির সিঁথিতে! এরপর অগ্নিভ আর কথা জুনি অঙ্কিতের সামনে ঢাল হয়ে দাঁড়ায়, তাদের সমস্ত বিপদ থেকে বাঁচানোর অঙ্গীকার করে। প্রথম থেকেই জুনিকে অঙ্কিতের পাশে একদম মানতে পারত না চিত্রা। তাই এই বিয়ে সে মানতে পারে না।

দুর্গাপুজোর অনুষ্ঠানে সকলে যখন মায়ের আগমন নিয়ে আনন্দে মেতে আছে তখন জুনিকে অঙ্কিতের জীবন থেকে চিরদিনের মত মুছে দেওয়ার জন্য একটি ভয়ংকর পরিকল্পনা করে চিত্রা। সে বলে, যে আমার পথের কাঁটা হবে তাকেই আমি রাস্তা থেকে সরিয়ে দেব, ঠিক যেমনভাবে অনেকদিন আগে সরিয়ে দিয়েছিলাম অগ্নিভর মাকে। অন্যদিকে এই কথা বলতে বলতে চিত্রা ঝাড়বাতির দড়িটা কেটে দেয়। প্রোমোতে দেখা যায় ঝাড়বাতির ঠিক নীচেই বসে আছে জুনি।

জুনিকে বিপদের মধ্যে পড়তে দেখে এগিয়ে আসে কথা। জুনিকে বাঁচানোর জন্য সে ছুটে এসে ঝাড়বাতির দড়িটা শক্ত করে ধরে বেঁধে রাখে। কিন্তু একা হাতে সে সেটা পারছিল না, তখন অন্য দিক থেকে ঘোমটা মাথায় দিয়ে একজন মহিলা কথাকে সাহায্য করে এই কাজে। এরপর ঐ ভদ্রমহিলার মাথা থেকে ঘোমটা খুলে গেলে দেখতে পাওয়া যায় যে সেই মহিলা আর কেউ নয় অগ্নিভর মা। অর্থাৎ দেবীপক্ষে বাড়িতে মায়ের আগমন ঘটল, যেটা দেখে চমকে গেল চিত্রা তাহলে কি এবার চিত্রার খেলা শেষ?