সম্প্রতি জি বাংলার (Zee Bangla) পর্দায় ফের শুরু হয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা (SaReGaMaPa)। তবে ইতিমধ্যেই দর্শকদের মাঝে সাড়া ফেলেছে সারেগামাপার এই নতুন সিজেনটি। টিআরপি তালিকাতেও বেশ ভালোই ফল করছে সারেগামাপা ২০২৪। তবে নতুন সিজন শুরু হতেই ফের চর্চায় উঠে এসেছে সারেগামাপা। কখনও সঞ্চালক বদলের কারণে আবার কখনও ঘুষ নেওয়ার কারণে বারবার দর্শকদের তোপের মুখে পড়েছে সারেগামাপা সিজন ১৯।
চলতি বছরের মাঝামাঝি জানা গিয়েছিল বদলে যাচ্ছে সারেগামাপার সঞ্চালক। আবিরের জায়গায় আসছে অনির্বাণ। যদিও সেই সংবাদ সত্যি হয়েছিল আংশিকভাবে। শুরুতে সারেগামাপা লেজেন্ডস সঞ্চালনায় দেখা গিয়েছিল অনির্বাণকে। কিন্তু সঙ্গীতের মূল প্রতিযোগিতা শুরু হতেই সঞ্চালনার দায়িত্বে ফেরেন আবির চট্টোপাধ্যায়। ২০২০ সাল থেকে অর্থাৎ যীশু সেনগুপ্ত চলে যাওয়ার পর থেকেই সারেগামাপা সঞ্চালনায় দায়ভার কাঁধে তুলে নেয় আবির। তারপর যত সময় এগিয়েছে ততই আবিরের সঞ্চালনায় সেজে উঠেছে সারেগামাপার মঞ্চ।
কে কে রয়েছেন সারেগামাপার বিচারকের আসনে?
চলতি সিজেনেও জমজমাট সারেগামাপা। বিশেষত খুদে শিল্পীরা এবছর নজর কেড়েছে সকলের। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরে সারেগামাপার বিচারকের আসনে রয়েছেন শান্তনু মৈত্র, কৌশিকী চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, অন্তরা মৈত্র, ইমন চক্রবর্তী, জাভেদ আলি, ইন্দ্রদীপ দাশগুপ্ত, জোজো মুখার্জী। তবে সুনামের পাশাপাশি ছড়িয়েছে দুর্নামও। এবার ফের ট্রোলের সম্মুখীন হল সারেগামাপা। আবির এবং সারেগামাপার বিচারকদের কান্ড দেখে ছি ছি করে উঠেছেন নেটিজেনরা। কিন্তু কেন? এমনকি কি ঘটেছে? কি এমন করলেন সারেগামাপার বিচারকরা এবং আবির?
কী দেখা গেছে সারেগামাপার নতুন ভিডিওতে?
সম্প্রতি জি বাংলার অফিসিয়াল পেজে মুক্তি পেয়েছে সারেগামাপার একটি ভিডিও ক্লিপ। যেখানে দেখা গেছে একজন প্রতিযোগিতার ঠাকুমাকে সঞ্চালক আবির চট্টোপাধ্যায় জিজ্ঞাসা করেছেন শনি রবিবার সারেগামাপা দেখা বাদে বাকি সপ্তাহের ৫ দিন কি করলে দিন ভালো যাবে। উত্তরে বয়স্ক মহিলাটি জানান “সোমবার দিন দাঁত দিয়ে নখ কাটতে নেই তাহলে দিনটা খারাপ যাবে।” কথাটা শুনেই “এই রে” বলে ওঠেন জোজো। তার সঙ্গে বয়স্ক মহিলাটি বলেন “মঙ্গলবার দিন শ্যাম্পু করতে নেই তাহলে দিন খারাপ যাবে।” সঙ্গে সঙ্গে কৌশিকী বলে ওঠেন “এই সমস্যাটা শান্তনুদার নেই।” প্রতিযোগীর অভিভাবিকা আরও বলেন “বুধবার পুবদিকে মুখ করে স্নান করতে নেই। বৃহস্পতিবার হচ্ছে বারবেলা। ওদিন ২ থেকে ৫ মধ্যে বাড়ি থেকে বেরোতে নেই, নাহলে যেকাজে যাবে বাধার সৃষ্টি হবে। শক্রবার ঘুম থেকে উঠে বা পা দিয়ে নিচে নামতে নেই।”
আরও পড়ুন: মা বাবাকে মিলিয়ে দিলো দুণী! তবে কি মেয়ের হাত ধরেই আবার একসাথে বাধা পড়বে দুর্জয় রানী?
সারেগামাপার ভিডিওটি দেখে কি বলেছেন নেটিজেনরা?
সেই বয়স্ক মহিলার কথা শুনেই হেসে লুটিয়ে পড়েন সারেগামাপার বিচারকরা। যেটা দেখেই বিরক্তি প্রকাশ করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন “ওনাকে তো অপমান করা হলো। নিজেরাই জিজ্ঞাসা করলো আবার এই গুলো শুনে আবার ওনারাই মজা নিচ্ছে এই বয়স্ক মানুষ টিকে নিয়ে। ছিঃ ছিঃ মানুষ না এরা।” আরেকজন লিখছেন “ছি ছি বয়সের জ্ঞান নেই! নামছি উনি কুসংস্কার মানেন তবে এইভাবে অপমান করা ঠিক হয়নি।” যদিও সারেগামাপার বিচারকদের সঙ্গে সহমত পোষণ করে একজন লিখেছেন “বাপরে! এর বৌমার কপালে তো খুব দুঃখ। ওনার বাড়িতে বৌমা থাকলে ওনার ইন্টারভিউ টা নেওয়া দরকার।” আরেকজন লিখেছেন “এসব বলে মানুষের মনকে দুর্বল করে দেয়া একেবারেই অনুচিত।” তৃতীয় ব্যক্তি লিখেছেন “খাট থেকে পা পাতিয়ে নিচে না নামলে কি লাফ দিয়ে নামবে?” আপনাদের কী মতামত সারেগামাপার বিচারকরা যা করেছেন তারা কি সেটা ঠিক করেছেন?





