দেখতে দেখতে চলে এলো বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) সাপ্তাহিক ফল প্রকাশের দিন। বিশেষ কোনো কারণ না থাকলে কমবেশি প্রত্যেক সপ্তাহে এই বৃহস্পতিবার করেই বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ পেয়ে থাকে থেকে। এই সময় দর্শকদের উত্তেজনা থাকে একেবারে তুঙ্গে। তাদের পছন্দের ধারাবাহিক আদেও তালিকার প্রথম পাঁচে জায়গা করতে পারল কিনা সেটা জানার জন্য উৎসুক হয়ে থাকে তারা।
আরো পড়ুন: হঠাৎ কেনো উধাও হলো সূর্য? নিজের ফেরার খবর নিজের মুখেই জানালেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত!
সময়ের সাথে সাথে বাংলা ধারাবাহিকের জগতে টিআরপি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে। বর্তমানে যে ধারাবাহিকের টিআরপি সবথেকে বেশি সেই ধারাবাহিকটি মাসের পর মাস চ্যানেলে টিকে থাকতে সক্ষম হয়। আর যে ধারাবাহিকের টিআরপি তলানিতে সেই ধারাবাহিকটিকে খুব বেশিদিন সম্প্রচার করে না চ্যানেল কর্তৃপক্ষ। তাই চ্যানেলে থাকতে হলে টিআরপি তুলতেই হবে ধারাবাহিক গুলিকে। আর দেখতে দেখতে চলে এসেছে সেই টিআরপি তালিকা প্রকাশের দিন।
দেখে নেওয়া যাক এই সপ্তাহে টিআরপি তালিকাতে প্রথম পাঁচে জায়গা করে নিলো কোন কোন ধারাবাহিক। প্রথম স্থানে একত্রে অবস্থান করছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম স্থান অধিকার করেছে এই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.০।
প্রথম এবং দ্বিতীয় স্থানের মধ্যে খুব একটা নম্বরের বিভেদ লক্ষ্য করা যাচ্ছে না। এই সপ্তাহে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে জি বাংলার আরো এক জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু। টিআরপিতে ৬.৮ পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করেছে এই মেগা। এই সপ্তায় টিআরপি তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিকের নাম। আবারো তৃতীয় স্থানে নেমে গিয়েছে এই মেগা। টিআরপিতে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৭। প্রত্যেক সপ্তাহেই এই ধারাবাহিকটি বেশ ভালো ফলাফল করছে টিআরপি তালিকায়।
এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার জনপ্রিয় মেগা কথা। এই সপ্তাহে ৬.৪ পেয়ে চতুর্থ স্থান দখল করেছে স্টার জলসা এই মেগা। পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার গীতা LLB এবং তার সাথে জি বাংলা চ্যানেলের কোন গোপনে মন ভেসেছে। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নাম্বার ৬.৩।
1st •• ফুলকি 7.0
2nd •• নিম ফুলের মধু 6.8
3rd •• জগদ্ধাত্রী 6.7
4th •• কথা 6.4
5th •• কোন গোপনে & গীতা LLB 6.3





