বাংলা টেলিভিশন (Bengali television) জগতের অন্যতম জনপ্রিয় চ্যানেল স্টার জলসার (Star jalsha) পর্দায় সম্প্রচারিত সবথেকে পুরনো এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa)। এই ধারাবাহিকের নায়ক সূর্য এবং নায়িকা দীপার জুটি অর্থাৎ সুদীপা জুটিকে ভীষণ পছন্দ করেন দর্শক মহল। শুরু থেকে দীর্ঘ এক বছর টিআরপি তালিকায় একচেটিয়া রাজত্ব ছিল এই মেগার।
এক সময় শুধুমাত্র নায়ক-নায়িকাকে একসঙ্গে দেখার জন্যই দর্শকরা এই ধারাবাহিকটিকে দেখতেন। কিন্তু এই মুহূর্তে গল্পে এসেছে এক বিরাট পরিবর্তন। বদলে গিয়েছে অনেক কিছুই। আর তার মধ্যে যে বদলটা দর্শকরা প্রথম দিকে একেবারেই মেনে নিতে পারেননি সেটা হলো নায়কের বদল। নায়ক চরিত্রে সূর্যকেই দেখতে চেয়েছিলেন তারা কিন্তু গল্পের খাতিরে ধারাবাহিকের বর্তমান নায়ক হয়ে উঠেছে অর্জুন চক্রবর্তী। তবে ধীরে ধীরে অর্জুন দ্বীপ আর ঝুটিকে পছন্দ করতে শুরু করেছে ভক্তরা।
যেদিন থেকে নায়কের ভূমিকায় অর্জুন দীপার জীবনে প্রবেশ করেছে, সেদিন থেকেই ধীরে ধীরে সূর্যের উপস্থিতি হ্রাস পেতে শুরু করেছিল। দীপার জীবন থেকেও এবং একই সঙ্গে ধারাবাহিকের পর্দা থেকো সূর্য একটু একটু করে বিপন্ন হতে থাকে। আর বর্তমানে বেশ কয়েক সপ্তাহ ধরে সূর্যকে আর দেখা যায় না। যার ফলে দর্শকরা ধরেই নিয়েছিলেন হয়তো গল্পের সূত্রে বাদ পড়েছে ধারাবাহিকের প্রধান নায়ক। তবে এইবার দর্শকদের সমস্ত প্রশ্নের উত্তর দিলেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত অর্থাৎ সূর্য।
আরো পড়ুন: “ও বিয়ে করেছে, সেকি জানিই না…” আরফিনের বিয়ের কথা শুনে চোখ কপালে উঠল নেহার! অনস্ক্রিন বউকে ধোঁকা ‘যোগমায়ার’ নায়কের!
এই দিন এক সাক্ষাৎকারে অভিনেতাকে জিজ্ঞাসা করা হয়, হঠাৎ এমন উধাও হয়ে যাওয়ার কারন কী? তাকে কি বাদ দেওয়া হয়েছে নতুন নায়কের জন্য? অভিনেতা জানান, গল্পের লেখনীর জন্যই তাকে এই মুহূর্তে ধারাবাহিক থেকে দূরে থাকতে হচ্ছে। সে এবং ইরা দুজনেই এখন ধারাবাহিকের বাইরে। তবে কেউ কারোর জন্য বাদ পড়েনি। যার যতটা প্রয়োজন তাকে ঠিক ততটাই রাখা হয়। কাউকে কারোর জন্য বাদ দেওয়া হয় না, কেউ কারোর জায়গা নিতে পারে না।
কবে ফিরছেন দিব্যজ্যোতি দত্ত?
একাধিক কথা বার্তার মাঝে দর্শকদের মন ভালো করা একটি খবর দেন তিনি। দিব্যজ্যোতি বলেন, “খুব তাড়াতাড়ি আবার আমাদের অর্থাৎ আমাকে আর ইরাকে দুজনকেই ধারাবাহিকের পর্দায় দেখা যাবে। তবে ততদিন অবধি দর্শকদের অপেক্ষা করতে হবে।” অর্থাৎ বোঝাই যাচ্ছে, আপাতত অভিনেতাকে দেখা না গেলেও খুব তাড়াতাড়ি আবার অনুরাগের ছোঁয়ায় ফিরবেন তিনি।





