জলসার নতুন মেগায় ফিরছেন হারিয়ে যাওয়া হ্যান্ডসম নায়ক! নায়িকা হিসেবে কাকে বেছে নিল জলসা?

স্টার জলসা এবং জি বাংলায় বেশ কতকগুলি নতুন ধারাবাহিক আসতে চলেছে। জি বাংলায় আনন্দী নামের একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে এই ধারাবাহিকের প্রোমো দিয়ে দিয়েছে, কিন্তু প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসাও নতুন ধারাবাহিক আনবে।বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে যে, স্টার জলসায় একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে। এই ধারাবাহিকে নায়ক নায়িকা হিসেবে কারা থাকবেন? সে নিয়ে রীতিমতো জল ঘোলা শুরু হয়ে গেছে।

নতুন এই ধারাবাহিকটি আসবে টেন্ট প্রোডাকশন হাউজের আন্ডারে। এই নতুন ধারাবাহিকের নায়িকা হিসেবে ইতিমধ্যে অভিকা মালাকার সহ আর‌ও চারজন নায়িকা অডিশন দিয়েছেন কিন্তু এখন‌‌ও অবধি নায়িকা হিসেবে কাউকেই সিলেক্ট করা যায়নি কিন্তু শোনা যাচ্ছে যে এই ধারাবাহিকের নায়ক হিসেবে ইতিমধ্যেই একজন নায়ক নির্বাচিত হয়ে গিয়েছেন।

শোনা যাচ্ছে যে, এই ধারাবাহিকের গল্প হবে জঙ্গলের প্রেক্ষাপটে। এই গল্পে নায়ক এবং নায়িকার মধ্যে এক অন্য রকমের রসায়ন ফুটে উঠবে। অনেকেই চেয়েছিলেন এই ধারাবাহিকে অভিকা অর্থাৎ তোমাদের রানী ধারাবাহিকের রানী থাকলে যেন বিপরীতে নায়ক হিসেবে অর্কপ্রভ রায় থাকেন। যিনি তোমাদের রানী ধারাবাহিকের নায়কের ভূমিকায় ছিলেন।

কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে দিয়ে শোনা গেল ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় নায়কের নাম। স্টুডিও সূত্রে খবর স্টার জলসার নতুন এই ধারাবাহিকে নায়ক হিসেবে যিনি আসবেন তার নাম ৮০ শতাংশ ঠিক হয়ে গেছে। শোনা যাচ্ছে নতুন ধারাবাহিকে নায়ক হিসেবে থাকবেন নীলাঙ্কুর মুখোপাধ্যায়।

নীলাঙ্কুর এর আগে কন্যাদান ধারাবাহিকে এবং রামকৃষ্ণা ধারাবাহিকে অভিনয় করেছেন। এই দুই ধারাবাহিকে তার অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। আগামীকাল লুকসেট আছে এই লুক সেটে ১০০% কনফার্ম হলেই নীলাঙ্কুর নায়ক হিসেবে কনফার্ম হয়ে যাবেন।