আর.জি.কর (R.G.Kar Hospital) কান্ডে উত্তাল সারা বাংলা। গণ আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে কলকাতার রাজপথ থেকে রাজ্যের আনাচে কানাচে। প্রতিবাদে সামিল হয়েছেন টলিপাড়ার একাংশ। এই আবহের মধ্যেও টলিপাড়ার কাজ চলছে জোরকদমে। টলিপাড়ার হবার মুখে এখন একটাই কথা, ‘প্রতিবাদ চলুক, তাল মিলিয়ে চলুক কাজও’। এরমাঝেই শোনা যাচ্ছে প্রথমবারের মত জুটি বেঁধে দর্শকদের সামনে আসতে চলেছেন রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharya) এবং শোলাঙ্কি রায় (Solanki Roy)। দুজনেই দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয়। তাই প্রথমবারের জন্য তাদের জুটি বেঁধে পর্দায় আগমনের খবরে দর্শকরা যে খুশি হবেন তা বলার অপেক্ষা রাখেনা।
সোলাঙ্কির পথ চলা শুরু হয় ইটিভি বাংলার ধারাবাহিক ‘কথা দিলাম’ দিয়ে। তারপর স্টার জলসার ‘ইচ্ছে নদী’ ধারাবাহিকের মাধ্যমে রাতারাতি জনপ্রিয় হয়ে যান শোলাঙ্কি। আজও দর্শকরা মেঘলা চরিত্রটিকে ভুলতে পারেনি। এরপর শোলাঙ্কিকে সাত ভাই চম্পা, জামাই রাজা, ফাগুন বউ ধারাবাহিকে দেখা যায়। তারপর ব্যক্তিগত কারণে কিছুদিন কাজ না করলেও কামব্যাক করেন স্টার জলসার ধারাবাহিক প্রথমা কাদম্বিনীতে। এই ধারাবাহিকে অভিনয়ের জন্য প্রচুর প্রশংসা পেয়েছিলেন শোলাঙ্কি। এরপর গাঁটছড়া ধারাবাহিকে খড়ি চরিত্রটিও দারুন জনপ্রিয় হয়ে ওঠে দর্শকদের মাঝে। দীর্ঘদিন টিভির পর্দায় খড়ি হয়ে দর্শকদের মন জয় করেছেন শোলাঙ্কি। সম্প্রতি বেশ কিছু সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করেছেন অভিনেত্রী।
রোহন ভট্টাচার্যও দর্শকদের কাছে নিজের একটা জায়গা তৈরি করে নিয়েছেন। স্টার জলসার ভজ গোবিন্দ ধারাবাহিকের মাধ্যমে তিনি তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিলেন। স্বস্তিকা দত্তের সাথে তার জুটি দারুন পছন্দ করেছিলেন টিভির দর্শকরা। এরপর কলের বউ ধারাবাহিকে নারায়ন চরিত্রে এবং অপরাজিতা অপু ধারাবাহিকে দীপু চরিত্রে অভিনয় করেন রোহন। স্টার জলসার তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকেও কাজ করেছেন তিনি। তার চরিত্রটির নাম ছিল দেব। বর্তমানে রোহন ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজগুলির নিয়মিত মুখ। রঝহন ভট্টাচার্যকে দেবের ‘বাঘাযতীন’ সিনেমাতেও দেখতে পেয়েছিলেন দর্শকরা।
শোলাঙ্কি আর রোহন দুজনেই কি তাহলে ফিরছেন ছোটপর্দায়! সত্যিই কি তারা জুটি বাঁধছেন! জুটি বেঁধে কি নতুন কোনও চমক দিতে চলেছেন দর্শকদের! দর্শকদের জন্য সুখবর ! সত্যিই প্রথমবার জুটি বেঁধে দর্শকদের নতুন কিছু দিতে পর্দায় আসছেন আসছেন রোহন শোলাঙ্কি। তবে কোন ছোটপর্দার ধারাবাহিকে নয়। তারা জুটি বাঁধছেন একটি ওয়েব সিরিজের জন্য।
আরও পড়ুন: একটুর জন্য ছিটকে গেল কথা! কোন গোপনে থেকে মুখ ফেরালো দর্শক! টি আর পি জুড়ে জয়জয়কার স্টার জলসার!
পরিচালক সৃজিত রায়ের আগামী সিরিজ ‘বিষহরি’তে জুটি বাঁধছেন রোহন শোলাঙ্কি। পরিচালক সৃজিতের কথায় “এখন রহস্য-রোমাঞ্চের গল্প দেখতেই বেশি পছন্দ করছেন দর্শক”। তাই তিনি শৌভিক চক্রবর্তীর ‘বিষহরি’ উপন্যাসকে কেন্দ্র করে এই সিরিজ বানাচ্ছেন। তিনি আরও বলেন,”এক পারিবারিক রহস্যের গল্প দেখাতে চলেছি”। পরিচালক বেশি খোলসা করে না বললেও শোনা যাচ্ছে পারিবারিক এক মনসা পুজো নিয়ে দানা বাঁধবে রহস্য। রোহন শোলাঙ্কিকে দেখা যাবে স্বামী স্ত্রীর চরিত্রে। এছাড়াও শঙ্কর চক্রবর্তী, অনিমেষ ভাদুড়ী, কৌশিক রায়, ময়না মুখার্জি সহ অনেকেই থাকতে চলেছেন। কলকাতার নানান জায়গায় শুটিং এর কাজ হয়ে গেছে বলেও খবর জানা যাচ্ছে।






