জিতের ছেলেকে দেখেছেন? মকর সংক্রান্তির পুণ্যলগ্নে একরত্তিকে প্রকাশ্যে আনলেন অভিনেতা জানালেন নামও!

মাস তিনেক আগে বাবা হওয়ার খবর জানালেও সন্তানের ছবি প্রকাশ করেননি টলিউড (Tollywood) অভিনেতা জিৎ (Jeet)। তাঁর দ্বিতীয় সন্তানকে মোহনা না জিতের মত দেখতে হয়েছে তা দেখতেই অধীর আগ্রহে অপেক্ষা করেছিল নায়কের অনুরাগীরা। সোমবার মকরসংক্রান্তির পুণ্যলগ্নে একরত্তি ছেলের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেতা।

গত বছর পুজোর সময় অভিনেতা জানিয়েছিলেন খুব শীঘ্রই বাবা হতে চলেছেন তিনি। সপরিবারে একটি প্রেগন্যান্সি ফটোশুটও করেছিলেন অভিনেতা। সেই ছবিতে ভরিয়ে ভরিয়ে ভালবাসা দিয়েছিলেন জিতের অনুরাগীরা। অভিনেতার ভক্তরা কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছিলেন শুভেচ্ছা বার্তা আর শুভাকাঙ্ক্ষায়।

আরো পড়ুন: জি বাংলার অফার সরাসরি ফিরিয়ে দিলেন স্টার জলসার জনপ্রিয় নায়িকা! নাম শুনলে মন খারাপ হবে দর্শকের

তবে এবার মকরসংক্রান্তির প্রকাশ্যে আনলেন সদ্যোজাত ছেলেকে। নিজের সমাজ মাধ্যমেই ছেলের সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেতা। মোহনা ও জিতের দ্বিতীয় সন্তানের নাম রৌনভ। ছবির ক্যাপশনে নায়ক লিখেছেন, ‘আজকের শুভ দিনে আলাপ করুন রৌনভের সঙ্গে। সে দুনিয়াকে ‘হ্যালো’ বলছে।’

উল্লেখ্য, রৌনভ নামের অর্থ সুন্দর। পুজোর আগে ১৬ অক্টোবর জিৎ মোহনার ঘর আলো করে এসেছিল ছোট্ট অতিথি। ২০১২ সালে প্রথম সন্তানকে পৃথিবীতে এনেছেন জিৎ-মোহনা। মেয়ে নয়ন্যার জন্মের এগারো বছর পর পরিবারে ফের খুশির আমেজ। এবার এসেছে পুত্র সন্তান৷ এক মেয়ে, এক ছেলে ও বউকে নিয়ে সুখের সংসার জিতের৷

 

View this post on Instagram

 

A post shared by Jeet (@jeet30)

২০২৩ সালের শেষে দ্বিতীয়বার বাবা হওয়ার সুখবর দিয়েছেন অভিনেতা জিৎ। এই প্রথম ছেলেকে সামনে আনলেন অভিনেতা। যদিও ছবিতে ছেলের মুখ অস্পষ্ট। বাবা-ছেলের আদুরে ছবি দেখে কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধব থেকে ভক্ত মহল।