Love বিয়ে আজকাল-এ শ্রাবণ চরিত্রে মুখ বদল! মৌমিতাকে বদলে কেন আনা হল জলসার জনপ্রিয় নায়িকাকে?

চলতি বছরের অগস্ট মাস থেকে শুরু হয়েছে স্টার জলসার পর্দায় রোম্যান্সে ভরপুর ধারাবাহিক ‘লাভ বিয়ে আজকাল’ (Love Biye Aajkal)। যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন হাউসের নতুন এই ধারাবাহিকে নায়ক হিসেবে ফেরেন বাংলা ছবির অত্যন্ত পরিচিত মুখ ওম সাহানি। দীর্ঘ ১৩ বছর পার করে তিনিই ফেরেন টেলিভিশনে দুনিয়ায়।

আর তার সঙ্গে জুটি বাঁধেন নবাগতা এক অভিনেত্রী। নবাগতা এই অভিনেত্রী কিন্তু মডেলিং দুনিয়ার বেশ পরিচিত মুখ। তিনি অভিনেত্রী মৌমিতা সরকার। পর্দায় তার চরিত্রের নাম শ্রাবণ। টিআরপি বিরাট কিছু করতে না পারলেও ওমকার-শ্রাবণের কনট্রাক্ট ম্যারেজের গল্প কিন্তু মন জয় করেছিল বাঙালির।

আর এবার শোনা যাচ্ছে শ্রাবণের চরিত্রে দেখা যাবে না অভিনেত্রী মৌমিতা সরকারকে। অবশ‌্য শুরু থেকেই মৌমিতার অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দর্শকরা। কিন্তু একটি মুখ দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিল। মৌমিতার কাজ ছাড়ার খবর এক প্রকার নিশ্চিত।

কারণ একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে অভিনেত্রীর মা জানিয়েছেন, আমার মেয়ে অনেক দিন ধরেই খুব অসুস্থ। প্রায়ই বলে মাথা ব্যথা। অনেকবার ফ্লোরে অজ্ঞান হয়ে গিয়েছে। কিন্তু, একদিন খুব বাড়াবাড়ি হয়েছিল। ওখান থেকেই হাসপাতালে নিয়ে গিয়েছিল। কাজের প্রচণ্ড চাপের জন্যই ও অসুস্থ হয়ে পড়েছে। আর তাই ওকে একটু বিশ্রামে থাকতে বলেছি।

আরও পড়ুনঃ অবশেষে রানীর অনুরোধে বাচ্চাটাকে রাখতে রাজি হয়ে গেলো দুর্জয়! ভেস্তে গেল পিঙ্কি বৌদির প্ল্যান

তা কে আসছেন শ্রাবণের চরিত্রে? এই বিষয়ে শোনা যাচ্ছে জলসা ভরসা রাখছে তাদের প্রিয় নায়িকার ওপর। এই চরিত্রে ফেরার সম্ভাবনা রয়েছে তৃণা সাহার। তার শেষ অভিনীত ধারাবাহিক বালিঝড়। শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি লুক টেস্ট হয়ে গেছে। যদিও এখনও নিশ্চিত খবর কিছু পাওয়া যায়নি।