‘ছবির ক্ষেত্রে কেন ডাক পাইনি জানি না, আমি কখনো কারোর কাছে কাজ চাইতে পারি না!’ সাক্ষাৎকারে খোলাখুলি রূপাঞ্জনা

টেলিভিশনের পর্দার (Television) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রূপাঞ্জনাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে দেখতে পেয়েছি। শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল স্টার জলসার (Star jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে (Anurager Chowa) নায়কের মায়ের ভূমিকায় অভিনয় করতে।

চলতি বছরেই নিজের জীবনে নতুনভাবে পথচলা শুরু করেছিলেন অভিনেত্রী। চলতি বছরেই গাঁটছড়া বেঁধেছেন রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর, তাঁরা এক হয়েছিলেন। বিয়ের আগে রাতুলের সাথে ছেলেকে নিয়ে লিভ ইন সম্পর্কে ছিলেন।

তবে দীর্ঘদিন হলো ছোটপর্দা দেখা যাচ্ছে না অভিনেত্রীকে। শেষবার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনয় করেছেন। আসলে আগামী দিন বড় পর্দায় দেখা যেতে চলেছে অভিনেত্রীকে। খুব শীঘ্রই বড় পর্দায় আসছে তার দুটি নতুন কাজ। বর্তমানে সেই নিয়েই ব্যস্ত রয়েছেন রূপাঞ্জনা।

তবে এর আগে অভিনেত্রীকে সেভাবে কখনোই বড় পর্দায় দেখতে পাওয়া যায়নি। এত ট্যালেন্টেড অভিনেত্রী হয়ে সত্ত্বেও বড় পর্দা থেকে কেন দূরে ছিলেন রূপঞ্জনা? সম্প্রতি ছবির প্রমোশনের করতে গিয়ে সাক্ষাৎকারে সেইসব প্রশ্নের জবাব দিলেন অভিনেত্রী।

অভিনেত্রী বলেন, ‘খুব অল্প বয়সে আমি দাদার আদেশ নামে এক ছবিতে কাজ করেছিলাম। তখন ২০ বয়সেও পা দি নি। ওই ছবিতে অভিনয় করার পর আমার মনে হয়েছে এই জনার্টটা আমার জন্য নয়। যেহেতু আমি অন্যভাবে বড় হয়েছি। তাই আমি আমার পছন্দের কাজ বেছে নিয়েছি। আর আমি কখনো কারোর কাছে কাজ চাইতে পারি না। আর আমি ভালো চরিত্র অনেক পরে পেয়েছি। ছবির ক্ষেত্রে কেন আমি ডাক পাইনি আমি তাই জানি না। এই নিয়ে আমার কোনো ধারণা নেই। আর আমার সেভাবে কারোর সাথে যোগাযোগ নেই। আমি সিরিজে প্রচুর কাজ করেছি।’