‘আমার আগের প্রেমিক আমাদের বাচ্চার নামও ঠিক করে রেখেছিল!’ শ্রুতির আগের প্রেমিক কে জানেন? বাচ্চার নামই বা কি ছিল?

টেলিভিশনের পর্দায় (Television) একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রুতি দাস (Shruti Das)। বেশ কয়েক বছর হল শ্রুতি টেলিভিশনের পর্দায় বিভিন্ন ধারাবাহিকে (Television Serial) অভিনয় করছেন। শুরুটা হয়েছিল জি বাংলার হাত ধরে। ত্রিনয়নী ধারাবাহিকের হাত ধরে প্রথম দর্শকের মাঝে পরিচয় পেয়েছিলেন তিনি। এরপর একে একে বিভিন্ন ধারাবাহিককে দেখা গিয়েছে তাকে। শেষবার তাকে দেখা গিয়েছিল জি বাংলার ধারাবাহিক রাঙা বউতে। এই ধারাবাহিকে শ্রুতির বিপরীতে অভিনয় করছে অভিনেতা গৌরব। তবে আজ যেখানে দাঁড়িয়ে রয়েছেন শ্রুতি সেখানে আসার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক কটু কথা শুনতে হয়েছে।

বর্তমানে কাজের পাশাপাশি চুটিয়ে সংসার করছেন শ্রুতি। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সাথে সাত পাকে বাধা পড়েছেন। ত্রিনয়নী ধারাবাহিক চলাকালীন একে অপরের প্রেমে পড়েন এবং ২০২৩ সালে তারা আইনিমতে ধুমধাম করে বিয়ে করেন।

শ্রুতি সঙ্গে তাঁর স্বামী স্বর্ণেন্দু সমাদ্দারের বয়সের ফারাক প্রায় ১৪ বছর। পরিচালককে বিয়ে করা নিয়ে কম কটূক্তির শিকার হতে হয়নি অভিনেত্রীকে। অনেকেই তাঁর দিকে আঙুল তুলেছিলেন কাজ পাওয়ার আশায় নাকি স্বর্ণেন্দুর সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। কিন্তু সেই সব কথাকে কখনওই পাত্তা দেননি অভিনেত্রী।

এসবের মাঝেই হঠাৎ করে অতীতের কথা তুলে ধরেছেন অভিনেত্রী। পুরোনো প্রেমিকের সাথে অভিনেত্রী নিজের সন্তানের নামও ঠিক করে রেখেছিলেন। কিন্তু কি ছিল সেই সন্তানের নাম? কে ছিল শ্রুতির সেই পুরোনো প্রেমিক? জানলে অবাক হবেন আপনিও। একবার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে বিশেষ প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন শ্রুতি।

তার পাশাপাশি আরও অনেক অভিনেত্রীও উপস্থিত ছিলেন। পুরোনো প্রেম নিয়েই রচনার সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছিলেন অভিনেত্রী রূপসা। প্রেমে এতবার ধোঁকা খেয়েছেন অভিনেত্রী যে তার অনেক অভিজ্ঞতা হয়ে গিয়েছে। সেই প্রসঙ্গেই শ্রুতি জানান, ‘আমার আগের বয়ফ্রেন্ড তো আমাদের ভবিষ্যতের বাচ্চার নামও ঠিক করে রেখেছিল।’ আর অভিনেত্রীর মুখে এই কথা শুনে তো হাসতে হাসতে পেটে খিল করে যায় সকলের।