দাপুটে মেয়ের খোলস ছাড়িয়ে, একেবারে নতুন চরিত্রে সোনামণি! কতটা সফল ভাবে ফুটিয়ে তুলছেন সেই চরিত্র?

জোর কদমে চলছে পাত্র দেখার কাজ। কিন্তু মেয়ে ডিভোর্সি শুনলেই পত্রপাঠ বাতিল করছে পাত্রপক্ষ। এই প্লট নিয়ে আসছে স্টার জলসার (Star Jalsha) নয়া ধারাবাহিক (New Serial) ‘শুভ বিবাহ’ (Subho Bibaho) ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সোনামণি সাহা (Sonamoni Saha)। ‘এক্কাদোক্কা’ শেষ হয়ে যাওয়ার প্রায় বছরখানেক পর ফের ছোটপর্দায় ফিরলেন অভিনেত্রী।

আসন্ন ধারাবাহিকে সোনামণি জুটি বেঁধেছেন অভিনেতা হানি বাফনার সঙ্গে। হানিও ধারাবাহিক দুনিয়ার পরিচিত মুখ। প্রথমবার টেলিভিশনের পর্দায় একসঙ্গে দেখা যাবে তাঁদের। হানি-সোনামণির রসায়ন পর্দায় দেখতে উন্মুখ দর্শকমহল। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে শুভ বিবাহের পয়লা ঝলক।

ধারাবাহিকের প্রোমো সাড়া জাগিয়েছে দর্শকমহলে। প্রোমোতে স্পষ্ট সোনামণির চরিত্রের নাম সুধা। বাড়ির লোক প্রথম বিয়ের কথা লুকিয়ে বিয়ে দিলেও, সুধা এ মিথ্যে বয়ে নিয়ে চলতে নারাজ। তাই প্রথমেই পাত্রপক্ষকে বলে দেন, একবার বিয়ে হয়ে গেছে তার। আর সত্যিটা শুনে পাত্রপক্ষ দে ছুট। দিন দিন বাড়ির সকলের বোঝা হয়ে উঠছে সে।

একেবারে আনকোরা অন্য ধাঁচের চরিত্রে অভিনয় করছেন সোনামণি সাহা

এই প্রথম একেবারে আনকোরা অন্য ধাঁচের চরিত্রে অভিনয় করছেন সোনামণি। এরআগে প্রায় সব ধারাবাহিকে দাপটের সঙ্গে অভিনয় করেছেন নায়িকা। এক্কাদোক্কায় তাঁর চরিত্রের নাম ছিল রাধিকা। রাধিকা শিক্ষিতা, পেশায় ডাক্তার। পর্দায় তিনি মোটেও অসহায় ছিলেন না।

আরও পড়ুনঃ সিড নাকি এভি! দর্শকদের পছন্দের তালিকায় এগিয়ে রয়েছে কোন নায়ক? জানলে অবাক হবেন আপনিও!

অপরদিকে, সোনামণির প্রথম ধারাবাহিক ‘দেবী চৌধুরানী’তে তিনিই ছিলেন প্রফুল্ল। প্রফুল্ল চরিত্রের দাপুটে দিকটি দক্ষতার সঙ্গে ছোটপর্দায় তুলে ধরেন অভিনেত্রী। তাঁর করা মোহর ধারাবাহিকে মোহর চরিত্রটিও তাঁর দাপুটে স্বভাবের জন্য বেশ জনপ্রিয় ছিল ধারাবাহিকপ্রেমী মহলে। দাপুটে জাঁদরেল চরিত্র ছেড়ে একেবারে আনকোরা নতুন ধরনের চরিত্র কেমন করে পর্দায় ফুটিয়ে তোলেন সেদিকে চাতক নয়নে চেয়ে সোনামণির ভক্তরা।