আজ থেকে এক বছর আগেই শেষ হয়ে গিয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত সব থেকে জনপ্রিয় ধারাবাহিক মিঠাই (Mithai)। জি বাংলার ইতিহাসে সবথেকে জনপ্রিয় এবং ভক্তদের কাছে অধিক আকর্ষণীয় ধারাবাহিকের শিরোপা অর্জন করেছে এই মিঠাই ধারাবাহিকটি। শেষ হয়ে যাওয়ার এতদিন পরেও ধারাবাহিকটির রেশ এখনো অবধি দর্শকদের মনে অবিচল। এখনো এক কথায় তাদের কাছে সেরা জুটি হলো সিধাই জুটি।
এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে নিজেদের জীবনের সবথেকে বড় ব্রেক পেয়েছেন ধারাবাহিকের নায়ক এবং নায়িকা। এই ধারাবাহিকে নায়ক সিদ্ধার্থের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আদৃত রায় (Adrit Roy) এবং এই ধারাবাহিকে নায়িকা মিঠাই রানীর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে (Soumitrisha Kundu)। এখানে নায়িকাকে দ্বৈত ভূমিকায় অর্থাৎ মিঠাই এবং মিঠি এই দুটি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।

ধারাবাহিকের গল্প অনুযায়ী, নায়িকার পাশে সব সময় দেখা যেত নায়ককে। অর্থাৎ নায়িকার ছোটখাটো কিংবা বড় যে কোন বিপদে সবসময় তার পাশে থাকতো নায়েক। সব সময় মিঠাইকে আগলে রাখার চেষ্টা করত সিড। তার সাথে নায়িকার ব্যক্তিগত সম্পর্ক যেমনই হোক না কেন, নিজের দায়িত্ব থেকে কখনো সরে আসেনি সে। আর এভাবেই ধীরে ধীরে ভালবাসার সৃষ্টি হয় মিঠাই ও সিডের মধ্যে।
আরও পড়ুনঃ মহাসপ্তাহে অবশেষে মিটবে রানী দুর্জয়ের দূরত্ব! দর্শকদের অপেক্ষার অবসান এক হবে দুর্জানি জুটি!
ঠিক এইরকমই গল্প সম্প্রচার করছে স্টার জলসার কথা (Katha) ধারাবাহিকটি। এখানেও নায়িকা কথাকলির পাশে তার সমস্ত বিপদে সব সময় থাকতে দেখা যায় অগ্নিকে। এখানে কথার চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা দে এবং নায়কের চরিত্র অভিনয় করছেন সাহেব ভট্টাচার্য। এই জুটিকেও বেশ পছন্দ করেন দর্শক মহল। ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকে বিপদে আপদে নায়িকাকে যেভাবে আগলে রেখেছে এভি তাতে তাদের দুজনের রসায়নের মধ্যে দিয়ে বারবার সিধাই ঝুটিকেই ফিরে পাচ্ছেন ভক্তরা।

দর্শকদের পছন্দের তালিকায় এগিয়ে মিঠাই
এখন প্রশ্ন হচ্ছে কাকে দর্শকরা সবথেকে বেশি পছন্দ করেন? মিঠাইয়ের উচ্ছেবাবুকে নাকি কথা আর পাচক মশাইকে? দুটি ভিন্ন চ্যানেলের দুই ভিন্ন নায়কের মধ্যেই একই গুন খুঁজে পান ভক্তরা। মাঝেমধ্যে মিঠাইয়ের অনুকরণ বলেও দাগিয়ে দেওয়া হয় কথা ধারাবাহিকটিকে। কিন্তু তারপরেও কথা ধারাবাহিকের অগ্নিভ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকমহলে। নায়িকাকে সমস্ত বিপদ থেকে আগলে রেখে একজন প্রকৃত স্বামীর দায়িত্ব পালন করায় তার জুড়ি মেলা ভার। যদিও এরপরেও জি বাংলার মিঠাই ধারাবাহিক এবং এই ধারাবাহিকের সিধাই জুটি ও নায়ক সিদ্ধার্থকেই নিজেদের মনে একটু বেশি জায়গা দিয়েছে অনুরাগীরা।





