বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন অন্বেষা হাজরা (Annwesha Hazra)। তার অভিনয় বারবার মুগ্ধ করেছে দর্শক মহলকে। কয়েক মাস আগেই স্টার জলসার (Star Jalsha) পর্দায় শেষ হয়েছে সন্ধ্যা তারা ধারাবাহিকটি। এই ধারাবাহিকে প্রধান চরিত্র সন্ধ্যার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। এই ধারাবাহিকটি শেষ হওয়ার পর ফের নতুন কাজে যোগ দিতে চলেছেন অভিনেত্রী।
অভিনেত্রী অন্বেষা হাজরা যে গল্পে কাজ করতে চলেছেন তার নাম ৫ নম্বর স্বপ্নময় লেন। এই গল্পটা একেবারে অন্যরকম এক অনুভূতি উপহার দিতে চলেছে ভক্তদের। যাঁরা একেবারেই পছন্দ করেন না, যাদের চলার পথে একজন সঙ্গী বা বন্ধুকে পাশে প্রয়োজন হয়ে পড়ে, তাঁদের জীবনের গল্পই দেখাতে চলেছে ‘৫ নম্বর স্বপ্নময় লেন’।
এই গল্পে বসতে চলেছে তারকাদের হাট। এখানে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। বলা বাহুল্য, তিনিও এই গল্পে নায়িকার ভূমিকাতেই থাকবেন। এছাড়া থাকবেন খরাজ মুখোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, অন্বেষা হাজরা, পায়েল মুখোপাধ্যায়, সুমিত সমাদ্দার, তারীন জাহান, বিমল চক্রবর্তী ও সোমা বন্দোপাধ্যায়, রানা বসু ঠাকুর-সহ আরও অনেক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা।
নায়ক হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেতা
এই গল্পে নায়কের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর কনিষ্ঠ পুত্র অর্জুন চক্রবর্তীকে। কিছুদিন আগেই স্টার জলসা (Star jalsha) চ্যানেলে সব থেকে পুরনো ধারাবাহিক অনুরাগের ছোঁয়ায় নায়িকার বিপরীতে কিছুদিনের জন্য দেখা গিয়েছিল এই অভিনেতাকে। গল্পে তার প্রয়োজন ফুরিয়ে যাওয়ায় ধারাবাহিক ছেড়ে দেন অভিনেতা। এবার তাকে দেখা যাবে অন্বেষা হাজরার বিপরীতে।
আরও পড়ুন: এক ধাক্কায় শেষ হচ্ছে জি বাংলার চারটি মেগা! নতুনকে জায়গা করে দিতে চ্যানেলের ভ্রূকুটিতে কোন কোন ধারাবাহিক?
বলা বাহুল্য এটি কোনো ধারাবাহিক নয়। অভিনেত্রী তথা পরিচালক মানসী হাসার দ্বিতীয় ছবি হচ্ছে এই ৫ নম্বর স্বপ্নময় লেন। তাঁর নতুন ছবি প্রসঙ্গে বলেন, “আমি সম্পর্কে খুব বিশ্বাস করি। আমি মনে করি সম্পর্কটাই শেষ কথা। যে মানুষেরা পরিস্থিতির চাপে একা থাকতে বাধ্য হন, সেই মানুষদের প্রতি আমার মায়া হয়। তাঁদের নিয়েই আমাদের এই গল্প, যাঁরা একা থাকতে চান না, আমার মতোই যে মানুষগুলো, একা থাকাটা কিছুতেই পছন্দ করেন না, এটা তাঁদের গল্প। গল্পের নামকরণেই বোঝা যাচ্ছে যে এটি একটি বাড়ির ঠিকানা। ধরে নেওয়া যাক এটা একটা হারিয়ে যাওয়া ঠিকানা। কী করে এই ঠিকানাটা হারিয়ে গিয়েছে তা নিয়েই এই গল্প। অথবা এটাও বলা যেতে পারে, এটি একটি নায়ক ও দুই নায়িকার গল্প।”






