অবশেষে একই ফ্রেমে মিশকা-ইরা-দীপা, মাঝখানে কলির কেষ্ট সূর্য

চলতি সময়ে বাংলা টেলিভিশনের (Bengali Television) সবচেয়ে পুরোনো ধারাবাহিক অনুরাগের ছোঁয়া (Anurager Chhow)। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছিল এই ধারাবাহিকটি। তবে যত সময় ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। পর্দায় দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) ও স্বস্তিকা ঘোষের (Swastika Ghosh) জুটি ভীষণ পছন্দ করেছিলেন দর্শকরা। বলাই বাহুল্য ছোটপর্দায় একসময় সেরা জুটিই ছিল দীপা আর সূর্য। একজন কৃষ্ণবর্ণা মেয়ের জীবনের কঠিন লড়াইয়ের গল্প ভীষণ পছন্দ করেছিলেন দর্শকরা।

তবে যত সময় এগিয়েছে তত ধারাবাহিকে এসেছে একের পর এক চমক। সূর্য আর দীপার ভালোবাসার মাঝে এটুলির মতো লেগে ছিল মিশকা। সূর্য আর দীপাকে আলাদা করার জন্য একের পর এক চাল চেলে গেছে সে। আর বারবারই মিশকার কূটনীতির আগে পরাস্ত হয়েছে সূর্য আর দীপার ভালোবাসা। বারবার গল্পে এসেছে বিচ্ছেদের ট্র্যাক।

তবে মাস কয়েক আগে ধারাবাহিকে এসেছে নতুন খল নায়িকা। এসেছে দীপার নতুন সতীন কাটা ইরা। আর তারই মাঝে অতীতের সমস্ত কথা ভুলে গেছে সূর্য। আর সূর্যের পরিস্থিতিতে সুযোগ নিয়েই সেনগুপ্ত বাড়িতে এবং সূর্যের জীবনে নিজের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে ইরা। আর সেই কারণেই নিজের পিঠ বাঁচাতে একের পর এক কান্ড করে চলেছে সে।

তবে এত সবকিছুর মাঝে ধারাবাহিকের নতুন চমক দেখে রীতিমতো হতবাক দর্শকরা। চলতি সময়ে ধারাবাহিকে দেখা গেছে ফিরে এসেছে দীপার পুরোনো শত্রু মিশকা। আর আবারও সে শুরু করেছে নতুন খেলা। সূর্যকে ফিরে পাওয়ার জন্য আবারও কোমর বেঁধে নেমেছে সে। তবে ধারাবাহিকের একের পর এক চমক দেখে ভীষণ বিরক্ত প্রকাশ করেছেন দর্শকরা। ধারাবাহিকে আসা এই উদ্ভট চমক দেখে ভীষণ অসন্তোষ তার।

অনুরাগের ছোঁয়া নিয়ে কি বলেছেন দর্শকরা?

এমনকি সামাজিক মাধ্যমে অনেকেই এই বিষয়টাকে পলিগ্যামির সঙ্গেও তুলনা করেছেন। অনেকেই ব্যাঙ্গ করে লিখেছেন মিশকা, দীপা, ইরার মাঝে বর্তমানে কলির কেস্ট সূর্য। পাশাপাশি অনেকে এও দাবি তুলেছেন এবার শেষ করা হোক অনুরাগের ছোঁয়া। ধারাবাহিকে এই ধরনের চমক একেবারেই ভালো লাগছে না তাদের। ধারাবাহিকে এই ধরনের অযৌক্তিক চমক আর দেখতে চান না তারা। তবে আপনাদের এই বিষয়ে কি মত, আপনাদেরও কি মনে হয় শেষ করা উচিত অনুরাগের ছোঁয়া?