স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) বিরাট ধামাকা। বহুদিন ধরে একটা বিক্ষিপ্ত পরিবার এক ছাদের নিচে হওয়ার অপেক্ষায় দিন গুনছিল। এইবার এসে গেল সেই সময়। সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে এইবার পালা শুধুই একসাথে বাঁচার। অনেক কষ্ট সহ্য করে এখনও অব্দি হাসিমুখে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে চলেছে দীপা। হারিয়ে গিয়েছে এক মেয়ে। তাও সামলে রেখেছে নিজেকে।
বর্তমান গল্প অনুযায়ী, দীপার ডাক্তারবাবু অর্থাৎ সূর্য বহুদিন ধরেই বুঝতে পারছিল খুব কাছাকাছি দীপা রয়েছে। কিন্তু ঠিক কোথায় রয়েছে সেটা আন্দাজ করতে পারছিল না। যেদিন সে সবটা জানতে পারে ঠিক সেইদিন ছুটে যায় দীপার কাছে। কিন্তু দীপা কোন কথা বলতে চায় না। যখন সব মান অভিমান মিটিয়ে নেওয়ার সময় আসে ঠিক তখন সবটা ঘেঁটে দেয় চারু।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ১ নভেম্বর (Anurager Chowa Today Episode 1 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, চারু যখন বলে সে সূর্যের সাথে এংগেজমেন্ট সেরে ফেলবে, সেটা শুনে মুখটা শুকিয়ে যায় দীপার। সবাই সেখান থেকে চলে গেলে সূর্য একান্তে দীপার সাথে কথা বলতে চায়। সে কিছুতেই দীপাকে কাছ ছাড়া করতে চায় না। সূর্য বলে তার অনেক প্রশ্নের উত্তর জানা বাকি রয়ে গেছে। কিন্তু দীপা সেই সবকিছুর উত্তর দিতে চায় না। সেখান থেকে পালিয়ে যেতে চায়।
দীপার স্যার বাইরে থেকে সবটাই দেখে। এরপর সেই দুজনের মাঝখানে এসে বলে, “আমি বুঝতে পারছি আপনাদের অনেক কথা রয়েছে কিন্তু উনি আমার রেস্টুরেন্টের একজন কর্মচারী তাই ওনার সমস্ত সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব আমার। আপনি ওনাকে এভাবে জোর করতে পারেন না এখানে। আপনারা আলাদাভাবে দেখা করে কথাবার্তা বলতে পারেন কিন্তু এখানে নয়। ওনাকে দয়া করে যেতে দিন।” সূর্য আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। দীপা ভীষণ কষ্ট পায়।
আরও পড়ুনঃ বিদায় নিলেন মা লক্ষী! বন্ধ হল পুজো! বসু মল্লিক বাড়িতে অলক্ষীর ছায়া!
এক ছাদের নিচে এক বিক্ষিপ্ত পরিবার
এরপর দেখা যায় দীপা তার সাথে ঘটা সমস্ত ঘটনা তার রেস্টুরেন্টের স্যারকে খুলে বলে। তার স্যার তাকে বলে আরো একবার ফিরে দেখতে। অন্যদিকে দেখা যায় চারুকে তার জন্মদিনের চমকে দেওয়ার জন্য একটা পার্টির বন্দোবস্ত করে সোনা। আর সেখানে সে ডেকে পাঠায় জয়ীকে। এরপর বাবাকে খুঁজতে খুঁজতে সোনা চলে যায় সেই মন্ডপে যেখানে ছিল দীপা। সে দেখতে পায় বাবা আর মা একই সাথে পাশাপাশি একে অপরের দিকে চেয়ে দাঁড়িয়ে রয়েছে। আর সোনা রুপা ও সেই একই মন্ডপে বাবার দিকে তাকিয়ে রয়েছে। দীপা আর সূর্যকে পাশাপাশি দেখে সবটা বুঝতে পেরে যায় চারু।





